A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[0ºC তাপমাত্রায় প্রতি…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ২৩🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

[0ºC তাপমাত্রায় প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে PV বনাম P লেখ]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অনার্দ্র ZnCl2 এবং গাঢ় HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলে 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

খবিজ্ঞানী জুল-থমসন কক্ষ তাপমাত্রায় বহু গ্যাস নিয়ে পরীক্ষা করে দেখেন যে, একমাত্র হাইড্রোজেন ও হিলিয়াম ছাড়া প্রায় সকল গ্যাসই শীতলীকরণ ফলাফল প্রদর্শন করে অর্থাৎ তাপমাত্রা হ্রাস পায়। সাধারণ কক্ষতাপমাত্রায় জুল-থমসন পরীক্ষায় হাইড্রোজেন এর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পায়। তবে অতি নিম্ন তাপমাত্রায় হাইড্রোজেনকে পরীক্ষা করলে শীতলীকরণ ফলাফল পাওয়া যায়। এ থেকে বোঝা যায় যে, নির্দিষ্ট চাপে প্রত্যেক গ্যাসের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে যার উপরে জুল-থমসন পরীক্ষা সম্পন্ন করলে উষ্ণকরণ ফলাফল এবং তাপমাত্রার নিচে শীতলীকরণ ফলাফল পাওয়া যায়। এ তাপমাত্রাকে উৎক্রম তাপমাত্রা বলে। হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা 193K । এ কারণে H2গ্যাস কক্ষ তাপমাত্রার নিকটবর্তী তাপমাত্রায় জুল-থমসন পরীক্ষায় উষ্ণকরণ ফলাফল দেখায় অর্থাৎ সকল গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলেও H2 গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস পায়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
A হলো গ্রীন হাউসের প্রধান গ্যাস যা CO2 (কার্বন ডাই-অক্সাইড) 

এখানে, CO2 এর আণবিক ভর,

M=(12+16×2)g mol−1=44 g mol−1

তাপমাত্রা,

T=(0+273)=273 K

মোলার গ্যাস ধ্রুবক,

R=8.314JK−1 mol−1

r.m.s. বেগ, C=? 

আমরা জানি, r.m.s. বেগ

C=3RTM 

বা, C=3×8314×27344×10−3 

∴C=393.39 ms−1 

অতএব, A গ্যাসের (CO2) এর r.m.s. বেগ 393.39 ms−1 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A গ্যাসটি হলো কার্বন ডাই-অক্সাইড যা গ্রিন হাউস এর প্রধান গ্যাস। বায়ুমণ্ডলে সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন (H2) । সুতরাং, B গ্যাসটি হলো হাইড্রোজেন। 

এখানে,
PV=18L−atm (গ্রাফ থেকে)
মোলসংখ্যা, n=1mol
তাপমাত্রা, T=273K
মোলার গ্যাস ধ্রুবক,

R=0.0821 L atm K−1 mol−1

সংকোচনশীলতা গুণাঙ্ক, Z=?

 A গ্যাসের জন্য সংকোচনশীলতা গুণাঙ্ক 

Z=PVnRT 

বা, Z=181×0.0821×273 

∴Z=0.803 

আবার, এখানে,
PV=26Latm (গ্রাফ থেকে)
মোলসংখ্যা, n=1mol
মোলার গ্যাস ধ্রুবক,

R=0.0821 L atm K−1 mol−1

তাপমাত্রা, T=273K
সংকোচনশীলতা গুণাঙ্ক, Z=?

B গ্যাসের জন্য সংকোচনশীলতা গুণাঙ্ক 

Z=PVnRT 

বা, Z=261×0.0821×273 

∴Z=1.16 

এবং 

এখানে,
PV=22.386 L atm (গ্রাফ থেকে)
মোলসংখ্যা, n=1mol
মোলার গ্যাস ধ্রুবক,

R=0.0821 L atm K−1 mol−1

তাপমাত্রা, T=273K
সংকোচনশীলতা গুণাঙ্ক, Z= ?

আদর্শ গ্যাসের জন্য সংকোচনশীলতা গুণাঙ্ক 

Z=PVnRT 
বা, Z=22.3861×0.0821×273 

∴Z=0.998≈1 

এখানে, আদর্শ গ্যাসের Z এর মান 1। A গ্যাসের ক্ষেত্রে Z এর মান 1 এর চেয়ে কম ফলে গ্যাসটি বাস্তব গ্যাস এবং একই তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের তুলনায় বেশি সংকোচনশীল অর্থাৎ A গ্যাসের ঋণাত্মক বিচ্যুতি ঘটেছে। আবার, B গ্যাসের Z এর মান 1.16, যা আদর্শ গ্যাসের Z এর মান থেকে বেশি ফলে গ্যাসটি বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের তুলনায় কম সংকোচনশীল। অর্থাৎ, B গ্যাসের ধনাত্মক বিচ্যুতি ঘটেছে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[0ºC তাপমাত্রায় প্রতি…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”