A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘1.5g অবিশুদ্ধ লোহাকে…’ ২০২৫ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিমাণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৯২📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

1.5g অবিশুদ্ধ লোহাকে লঘু H2SO4 এ দ্রবীভূত করে 10.25mL0.2MKMnO4 দ্রবণ তৈরি করা হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফ্যারাডের প্রথম সূত্রটি হলো- “তড়িৎ বিশ্লেষণের সময় যেকোনো তড়িদদ্বারে সংঘটিত রাসায়নিক পরিবর্তনের পরিমাণ অথবা কোনো তড়িদদ্বারে উৎপন্ন পদার্থের পরিমাণ তড়িৎবিশ্লেষ্যের মধ্যদিয়ে প্রবাহিত মোট তড়িতের সমানুপাতিক।”

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্যাসের গতিতত্ত্বের একটি স্বীকার্য হলো- গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। এ আকর্ষণ বা বিকর্ষণ না থাকলে আদর্শ অবস্থায় গ্যাসের অণুসমূহ পাত্রের গায়ে যে চাপ প্রয়োগ করতো বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণের কারণে তা অপেক্ষা কিছুটা কম চাপ প্রয়োগ করবে। এ কারণে বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ অপেক্ষা কম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

K2Cr2O7 এবং অম্লীয় FeSO4 এর মধ্যে সংঘটিত বিক্রিয়াটি-

FeSO4+K2Cr2O7+H2SO4⟶Fe2(SO4)3+K2SO4+Cr2(SO4)3+H2O

বিক্রিয়াটি আয়ন আকারে নিয়ে পাই,

উপরের বিক্রিয়ায় Fe2+ আয়ন হলো বিজারক এবং Cr2O72− হলো জারক পদার্থ। অম্লীয় মাধ্যমে তাদের মধ্যে জারণ-বিজারণের অর্ধবিক্রিয়া নিম্নরূপ :

জারণ অর্ধ-বিক্রিয়া:

বিজারণ অর্ধ-বিক্রিয়া: Fe2+⟶Fe3++e−........(1)

বিজারণ অর্ধ-বিক্রিয়া: Cr2O72−+14H++6e−⟶2Cr3++7H2O ....(2)

এখন (1) নং কে 6 দ্বারা গুণ করে (1) + (2) নং করে পাই,

6Fe2++Cr2O72−+14H+⟶6Fe3++2Cr3++7H2O

প্রয়োজনীয় সংখ্যক K+ ও SO42− আয়ন সরবরাহ করে পাই,

6FeSO4+K2Cr2O7+7H2SO4⟶

3Fe2(SO4)3+K2SO4+Cr2(SO4)3+7H2O

এটাই টাইট্রেশনকালে উদ্দীপকে সংঘটিত বিক্রিয়াটির আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকৃত সমীকরণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি-

Fe+H2SO4→FeSO4+H2

প্রাপ্ত FeSO4 ও অম্লীয় KMnO4 এর মধ্যে সংঘটিত বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ-

10FeSO4+2KMnO4+8H2SO4→5Fe2(SO4)3+K2SO4

+2MnSO4+6H2O

বিক্রিয়া মতে,

2 molKMnO4=10 molFeSO4∴1 molKMnO4=5 molFeSO

প্রশ্নমতে, 1000 mL1MKMnO4=5×55.85 gFe

∴10.25 mL0.2MKMnO4=5×55.85×10.25×0.21000 gFe=0.572 g

∴ ভেজালের পরিমাণ =(1.5−0.572)g=0.928 g

সুতরাং, লোহার অবিশুদ্ধতার শতকরা পরিমাণ =0.9281.5×100%

  =61.87%

∴ উদ্দীপকের লোহাটি 61.87% অবিশুদ্ধ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘1.5g অবিশুদ্ধ লোহাকে…’ ২০২৫ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”