| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘1 mm পীচবিশিষ্ট…’ মদনমোহন কলেজ – ভৌতজগত ও পরিমাপ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

1 mm পীচবিশিষ্ট একটি স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। মারুফ ফেরোমিটারটির সাহায্যে একটি অবতল লেন্সের উচ্চতা পরিমাপ করে গড় উচ্চতা পেল 5.32 cm এবং একটি সমতল কাচ প্লেটের উচ্চতা পেল 0.25 cm। স্ফেরোমিটারটির তিন পায়ের মধ্যর্তী দূরত্ব যথাক্রমে 6.3 cm, 6.4 cm 3 6.2 cm।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১
যে যন্ত্রের সাহায্যে গোলীয় তল তথা গোলকের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ করে গোলকের আয়তন ও গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ করা যায় তাই স্ফেরোমিটার।
স্ফেরোমিটারের লঘিষ্ঠ গণন LC হলে,
এখানে, যন্ত্রের স্ক্রু পিচ, S = 1 mm
বৃত্তাকার স্কেলের মোট ভাগসংখ্যা, n = 100
লঘিষ্ঠ গণন,
সুতরাং স্ফেরোমিটারের লঘিষ্ঠ গণন 0.01 mm ।
উদ্দীপক অনুসারে, স্ফেরোমিটারের তিন পায়ের মধ্যবর্তী দূরত্ব,
d₁ = 6.3 cm, d2 = 6.4 cm এবং d3 = 6.2 cm.
লেন্সের গড় উচ্চতার পাঠ, H = 5.32 cm.
স্ফেরোমিটারটিতে ত্রুটি, e.= 0.25 cm
লেন্সের বক্রতলের উচ্চতা, h = H-e = (5.32-0.25) cm = 5.07 cm.
স্ফেরোমিটারের তিন পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব,
লেন্সটির বক্রতার ব্যাসার্ধ,
একক
= 3.84 cm
অতএব, উদ্দীপকের অবতল লেন্সটির বক্রতার ব্যাসার্ধ 3.84 cm.
মারুফের অবলম্বনকৃত সতর্কতাসমূহ নিচে আলোচনা করা হলো- ১. যন্ত্রে যান্ত্রিক ত্রুটি আছে কি-না তা পরীক্ষা করেছে।
২. স্কুর শীর্ষ একই দিকে ঘুরিয়ে পিছট ত্রুটি পরিহার করা হয়েছে।
৩. পাঠ নেওয়ার সময় লম্বন ত্রুটি যাতে না হয় সেদিকে লক্ষ রাখা হয়েছে।
৪.. রৈখিক স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান, যন্ত্রের পিচ এবং লঘিষ্ঠ গণন সতর্কতার সাথে নির্ণয় করা হয়েছে।
৫. রৈখিক স্কেল পাঠ ও বৃত্তাকার স্কেলের পাঠ সতর্কতার সাথে নির্ণয় করা হয়েছে।
৬. যন্ত্রের দুটি স্কুর প্রান্তবিন্দু ও তিনটি পা বক্রতল্পে এবং কাচপাত্রের তল আলতোভাবে স্পর্শ করেছে কি-না তা সতর্কতার সাথে লক্ষ করা হয়েছে।
৭. যন্ত্রের দুটি পায়ের দূরত্ব কাঁটা কম্পাস ও স্কেলের সাহায্যে সূক্ষ্মভাবে মাপা হয়েছে।