A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘10 cm ফোকাস…’ যশোর বোর্ড ২০২৩ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৭ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

10 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান অক্ষের উপর দর্পণ হতে 20 cm দূরে একটি লক্ষ্যবস্তু রাখা আছে। ফলে বস্তুটির একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়।

উত্তর:

আলোকরশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এ ঘটনাকে আলোর প্রতিফলন বলে।

উত্তর:

আমরা জানি, প্রতিফলনের ক্ষেত্রে, আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান। যেহেতু দর্পণে আপতিত রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণ 0° হয়, তাই প্রতিফলন কোণও 0° হবে, অর্থাৎ প্রতিফলিত রশ্মি 0° কোণে একই পথে ফিরে আসে।

উত্তর:

এখানে,
দর্পণের ফোকাস দূরত্ব, f= 10 cm
লক্ষ্যবস্তুর দূরত্ব, u=20 cm
বিম্বের দূরত্ব, v= ?

 

আমরা জানি,

1u+1v=1f
বা, 1v=1f1u
বা, 1v=110120
বা, 1v=2120
বা, 1v=120
v=20 cm (Ans.)

উত্তর:

দর্পণটি একটি অবতল দর্পণ। এর ফোকাস দূরত্ব, f=10cm | যেহেতু লক্ষ্যবস্তুটি দর্পণ হতে 5cm দূরে রাখা, তাই লক্ষ্যবস্তুর অবস্থান হবে দর্পণের প্রধান ফোকাস ও মেরুর মধ্যে।

X থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস F দিয়ে যায় এবং X থেকে বক্রতার ব্যাসার্ধ বরাবর অপর একটি আলোকরশ্মি দর্পণে লম্বভাবে আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। এ রশ্মি দুটিকে পেছনে বর্ধিত করলে এরা X বিন্দু থেকে আসছে বলে মনে হয়। অর্থাৎ X হবে X বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। সুতরাং X থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্ব XY হবে XY লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব।

চিত্রানুযায়ী দেখা যায়,
প্রতিবিম্বের অবস্থান: দর্পণের পিছনে। অর্থাৎ XY লক্ষ্যবস্তু দপর্ণের যে পাশে অবস্থিত তার বিপরীত পাশে।
প্রকৃতি: অবাস্তব ও সোজা।
আকৃতি : বিবর্ধিত।
সুতরাং লক্ষ্যবস্তু যদি দর্পণ হতে 5 cm দূরে থাকে তবে উদ্দীপকের অনুরূপ প্রকৃতির বিম্ব পাওয়া যাবে না।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘10 cm ফোকাস…’ যশোর বোর্ড ২০২৩ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)”