A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘10 kg ভরের…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

10 kg ভরের একটি বস্তু 30 m উঁচু হতে বিনা বাধায় 20 ms1 বেগে একটি স্প্রিং এর উপর পরায় স্প্রিংটি সংকুচিত হলো। সংকুচিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য 10 cm এবং স্প্রিং ধ্রুবক 105Jm2

উত্তর:

কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে ঐ বস্তুর বিভবশক্তি বলে।

উত্তর:

তালগাছ থেকে তাল পড়ার সময় বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এ সময় বাতাসের বাধা থাকলে কিছু গতিশক্তি ঘর্ষণের ফলে তাপশক্তিতে রূপান্তরিত হবে। সবশেষে তালটি যখন ভূমিতে পতিত হবে তখন সমস্ত বিভবশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং একই সাথে তালটির গতিশক্তি তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হবে।

উত্তর:

ধরি, স্প্রিংটির সংকোচন =x
দেওয়া আছে, শেষ বেগ, v=20 ms1
বস্তুর ভর, m = 10 kg
স্প্রিং ধ্রুবক, k=105Jm2
∴ আমরা জানি, 12mv2=12kx2
বা, mv2=kx2
বা, x2=mv2k
বা, x=mv2k
বা, x=10×(20)2105
x=0.2 m (Ans.)

উত্তর:

দেওয়া আছে, উচ্চতা, h=30 m
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms2
বস্তুর ভর, m = 10 kg
পতনের পূর্বে :
আমরা জানি, বিভবশক্তি, V1=mgh

=10×9.8×30
=2940 J

এখানে,
শেষবেগ, v=0
ভর, m = 10kg

 

আবার, গতিশক্তি, T1=12mv2

=12×10×02 
=0 

বস্তুর যান্ত্রিক শক্তি, F1=V1+T1
=2940 J+0 J
=2940 J

 

এখানে,
স্প্রিং ধ্রুবক,

k=105Jm2

স্প্রিংয়ের সংকোচন,

x=0.2 m

(‘গ’ হতে পাই)
সংকুচিত স্প্রিং এর দৈর্ঘ্য,

h=10 cm=0.1 m

 

সংকুচিত স্প্রিয়ের উপর বস্তুটির যান্ত্রিক শক্তি,

E2 = স্প্রিং কর্তৃক কৃতকাজ + স্থিতিশক্তি

=12kx2=mgh=12×105×(0.2)2+10×9.8×0.1=2009.8 J

সুতরাং E1E2

∴ পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি ও সংকুচিত স্প্রিংয়ের উপর বস্তুটির যান্ত্রিক শক্তি সমান হবে না।

15 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘10 kg ভরের…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”