A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘10 kg ভরের…’ রাজশাহী বোর্ড ২০২৩ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — মহাকর্ষ ও অভিকর্ষ🔢 সৃজনশীল নং ৩৩🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

10 kg ভরের একটি বস্তুকে বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে স্থানান্তর করা হলো। পৃথিবীর বার্ষিক গতি এবং আহ্নিক গতি যথাক্রমে 365 days এবং 24 hours। পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব 1.5×1011 m, পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106 m, অভিকর্ষজ ত্বরণ 9.81 m s−2।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একক ভরের দুটি বস্তু কণা যখন একক দূরত্বে থেকে পরস্পরকে আকর্ষণ করে, সেই আকর্ষন বলের মানকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মুক্তিবেগ গ্রহের ভর ও ব্যাসার্ধের উপর নির্ভর করে।

আমরা জানি, মুক্তিবেগ, Ve=GMR

সোরজগতের সকল গ্রহের ভর ও ব্যাসার্ধ সমান নয়। সেক্ষেত্রে, গ্রহগুলোর M ও R এর অনুপাতও সমান হবেনা বলে তাদের মুক্তিবেগের মান সমান হতে পারে না। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, সূর্যের চারপাশে ঘূর্ণন ব্যাসার্ধ, r=1.5×1011 m

পর্যায়কাল, T=365 days =365×24hrs
=365×24×60×60 s=31536000 s

রৈখিক দ্রুতি, v= ?

আমরা জানি, v=2πr T=2×3.14×1.5×1011 m31536000 s
=29870.62 m s−1

অতএব, সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক দ্রুতি 29870.62 m s−1

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, পৃথিবীর ব্যাসার্ধ, R=6.4×106 m
অভিকর্ষজ ত্বরণ, g=9.81 ms−2
বিষুবীয় অঞ্চলে অক্ষাংশ, λ=0∘
মেরু অঞ্চলে অক্ষাংশ, λ=90∘
আমরা জানি, λ অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ,

gλ=g−ω2Rcos2⁡λ. . . . . . . . . . . .(i)
এখন পৃথিবীর আহ্নিক গতি না থাকলে নিজ অক্ষের চারদিকে পৃথিবীর ঘূর্ণন বেগ ω=0 হতো। সেক্ষেত্রে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ,

g90∘=g−02×R×cos2⁡90∘=g=9.81 m s−2

আবার বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ,

g0∘=g−02×R×cos2⁡0∘=g=9.81 ms−2

∴ দেখা যাচ্ছে, g90∘=g0∘

যেহেতু, বিষুবীয় ও মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ একই থাকতো সেহেতু ওজনও একই থাকবে। অর্থাৎ ওজনের পরিবর্তন হবে না। অতএব, যদি আহ্নিক গতি না থাকতো তবে বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে স্থানান্তরের ফলে ওজনের পরিবর্তন হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘10 kg ভরের…’ রাজশাহী বোর্ড ২০২৩ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”