A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘100Ω রোধের একটি…’ বরিশাল বোর্ড ২০২৫ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ৯৪🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

100Ω রোধের একটি বৈদ্যুতিক বাম্ব হতে সর্বাধিক উজ্জ্বলতা পেতে কমপক্ষে 220V প্রয়োজন । বাল্বটিকে একটি কমন ইমিটর ট্রানজিস্টরের আউটপুটে যুক্ত করা হলো। ইনপুটে 1.15V বিভব প্রয়োগ করা হলে বেস প্রবাহ 30mA পাওয়া যায় । ট্রানজিস্টরের প্রবাহ লাভ, β=75 ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে খুব সামান্য পরিমাণে ত্রি বা পঞ্চযোজী মৌলের মিশ্রণের কৌশলকে ডোপিং বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অর্ধ-পরিবাহীকে তাপ দিলে পরিবাহীর ন্যায় আচরণ করে। কারণ আমরা জানি, পরিবাহিতা রোধের ব্যস্তানুপাতিক। কাজেই তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পাবে। এর কারণ হলো তাপমাত্রা বাড়ালে অতিরিক্ত শক্তি পাওয়ায় অণু পরমাণুগুলোর কম্পন বেড়ে যায় ফলে এরা বন্ধন ভেঙ্গে অনেকটা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে যা পরিবাহিতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে, প্রবাহ লাভ, β=75 আমরা জানি,

প্রবাহ বিবর্ধন গুণক, α=ββ+1=7575+1=0.987

অতএব, উদ্দীপকের ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক 0.987. 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

বেস প্রবাহ, IB=30 mA

প্রবাহ লাভ, β=75

বাতির রোধ, RL=100Ω

∴ সংখ্রাহক প্রবাহ, IC=βIB=75×30=2250 mA=2.25 A

∴ আউটপুটে বিভব, Vout =ICRL=2.25×100=225 V

এখানে, Vout >200 V

সুতরাৎ, উদ্দীপকের বাণ্যটি হতে সর্বাধিক উজ্জলতা পাওয়া যাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘100Ω রোধের একটি…’ বরিশাল বোর্ড ২০২৫ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”