A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘1000 kg ভরের…’ নটরডেম কলেজ ২০২৬ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৮৮🏢 প্রতিষ্ঠান নটরডেম কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

1000 kg ভরের একটি গাড়ি অনুভূমিক রাস্তা বরাবর সমবেগে চলতে চলতে 100 m দূরত্ব অতিক্রম করার পর অনুভূমিকের সাথে 30° কোণে ঢালু 20 m দৈর্ঘ্যের ঘর্ষণহীন রাস্তা বরাবর একটি পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করার মুহূর্তে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়িটি ঐ মুহূর্তে যে গতিশক্তিতে আছে সেই শক্তি দ্বারা পাহাড়ের চূড়ায় উঠতে পারবে ভেবে গাড়ির চালক কোন ব্রেক প্রয়োগ করেনি। অনুভূমিক রাস্তার সর্বত্র গতীয় ঘর্ষণ বল 100 N এবং গাড়ির ইঞ্জিনের কার্যকর ক্ষমতা 1 kW।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাকেই ঐ বস্তুর বিভব শক্তি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ শূন্য হয়। এই বল দ্বারা কৃতকাজ পথের ওপর নির্ভর করে না। এখন, ধরা যাক m ভরের কোনো বস্তুকে ভূমি তথা 1 নং অবস্থান হতে 2 নং অবস্থানে । উচ্চতায় তোলা হলো। এক্ষেত্রে বস্তুটি তোলার জন্য অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। এ কারণে বস্তুকে a, b, c বা অন্য যে কোনো পথে 2 নং অবস্থানে নিতে কৃতকাজ হবে W12=−mgh। আবার 2 নং অবস্থান হতে বস্তুকে। নং অবস্থানে নিতে (যে কোনো পথে) কৃতকাজ অভিকর্ষ বলের দ্বারা কৃতকাজ হবে। এই ক্ষেত্রে W21=mgh

সুতরাং, বস্তুকে 1 নং অবস্থান হতে 2 নং অবস্থানে তুলে আবার 1 নং অবস্থানে ফিরিয়ে আনতে মোট কৃতকাজ,
W=W12+W21=−mgh+mgh=0 । তাই বলা যায় যে, অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গাড়িটি অনুভূমিক রাস্তা বরাবর সমবেগে চলে।

এখানে,
গাড়ির ভর, m = 1000 kg
অতিক্রান্ত দূরত্ব, s =100 m
গতীয় ঘর্ষণ বল, FK=100 N
ইঞ্জিনের কার্যকর ক্ষমতা,

P=1 kW=1000 W

সুতরাং, গাড়ির উপর প্রযুক্ত বল, F = 0 কিন্তু, অনুভূমিক রাস্তার সর্বত্র গতীয় ঘর্ষণ বল, FK=100 N
গাড়িটি সমবেগে চলার জন্য ইঞ্জিনের প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান হতে হবে।
∴ ইঞ্জিনের প্রযুক্ত বল,

Feng=FK=100 N

অনুভূমিক রাস্তা বরাবর 100 m দূরত্ব অতিক্রম করতে ইঞ্জিনের দ্বারা কৃতকাজ বা ব্যয়িত শক্তি, W=Feng ×s=100×100

∴W=10000 J (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
গাড়ির ভর, m=1000 kg
ঢালু রাস্তার দৈর্ঘ্য, L=20 m
ঢালু রাস্তার কোণ, θ=30∘
অনুভূমিক রাস্তার দূরত্ব, s = 100
m
ইঞ্জিনের কার্যকর ক্ষমতা,

P=1000 W

ঘর্ষণ বল, Fk=100 N

গাড়িটি অনুভূমিক রাস্তা বরাবর’ সমবেগে চলে। গাড়িটির সমবেগ, v হলে, আমরা জানি,

P=Feng×v

বা, 1000=100×v
['গ' হতে পাই, ইঞ্জিনের প্রযুক্ত
বল, Feng=Fk=100 N ]
বা, v=1000100

∴v=10 ms−1

পাহাড়ের-ঢালু রাস্তায় ওঠার মুহূর্তে গাড়ির গতিশক্তি,

Ek=12mv2=12×1000×(10)2

∴Ek=50000 J

পাহাড়ের চূড়ার উচ্চতা, h হলে,

h=Lsin⁡θ=20×sin⁡30∘

∴h=10 m
পাহাড়ের চূড়ায় উঠতে প্রয়োজনীয় বিভব শক্তি,

Ep=mgh=1000×9.8×10

∴Ep=98000 J

দেখা যাচ্ছে, Ek<Ep অর্থৎৎ, গাড়িটির গতিশক্তি পাহাড়ের চূড়ায় উঠতে প্রয়োজনীয় বিভব শক্তির চেয়ে কম। সুতরাং, গাড়িটি পাহাড়ের চূড়ায় উঠতে পারবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘1000 kg ভরের…’ নটরডেম কলেজ ২০২৬ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”