A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘1000 kg ভরের…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৪ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — পর্যাবৃত্ত গতি🔢 সৃজনশীল নং ১০১🏢 প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

1000 kg ভরের গাড়ি 60 km h1 বেগে ব্যাংকিং যুক্ত রাস্তায় নিরাপদে বাঁক নিচ্ছে। পরবর্তীতে এই রাস্তায় সাইকেল রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাস্তার উভয় পার্শ্বের উচ্চতার পার্থক্য 0.05 , রাস্তার প্রস্থ = 2m । 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো স্প্রিংকে দৈর্ঘ্য বরাবর বিকৃত করলে স্থিতিস্থাপক ধর্মের দরুন প্রযুক্ত বলের বিপরীতে যে বলের উদ্ভব হয় তাকে প্রত্যায়নী বল বলে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কেন্দ্রমুখী বল সবসময় গতিপথের লম্ব দিকে ক্রিয়া করায় ঐ বলের অভিমুখে বস্তুর কোনো সরণ হয় না। আমরা জানি, কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এখানে যেহেতু কেন্দ্রমুখী বলের দিকে বস্তুর সরণ হয় না সেহেতু কেন্দ্রমুখী বল দ্বারা কোনো কাজ হয় না। অর্থাৎ বৃত্তাকার পথে কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

 এখানে, রাস্তার উভয় পার্শ্বের উচ্চতার পার্থক্য, h = 0.5.m রাস্তার প্রস্থ, d = 2m

বাঁকের সর্বোচ্চ নিরাপদ বেগ, 

v=60 km h−1=60×10003600 ms−1=16.67 ms−1

রাস্তার বাঁকের ব্যাসার্ধ, r = ?

চিত্র হতে, sin⁡θ=hd

বা, θ=sin−1⁡(hd)=sin−1⁡(0.52)

∴θ=14.48∘

আমরা জানি,

tan⁡θ=v2rg

বা, r=v2gtan⁡θ=(16.67)29.8×tan⁡14.48∘=109.8 m

অতএব, ব্যাংকিং যুক্ত রাস্তায় বাঁকের ব্যাসার্ধ 109.8 m.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

‘গ' হতে পাই, রাস্তাটির ব্যাংকিং কোণ, θ = 14.48°

বাঁকের ব্যসার্ধ, r = 109.8 m

v = 80km h1 = 22.22 ms-1 বেগে বাঁকটি নিরাপদে অতিক্রম করতে ব্যাংকিং কোণ θ' হলে,

tan⁡θ′=v′2rg

বা, θ′=tan−1⁡((22.22)2109.8×9.8)=24.65∘

অর্থাৎ উক্ত রাস্তায় সাইকেল আরোহী উল্লম্বের সাথে ( 24.65° - 14.48° )

বা 10.17° কোণে রাস্তার বাঁকের কেন্দ্রের দিকে আনত হয়ে চালালে 80km h বেগে নিরাপদে বাঁক নিতে পারবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘1000 kg ভরের…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৪ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”