A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘1000 MW ক্ষমতা…’ ২০২৪ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৪৭📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

1000 MW ক্ষমতা উৎপাদনের লক্ষ্যে একটি পারমাণবিক চুল্লিতে 92235U ব্যবহার করা হয় যার দক্ষতা ৪০%। ঐ চুল্লিতে 10 বছরে অর্ধেক জ্বালানী ব্যবহার হয়। একজন ছাত্র হিসেব করে দেখলো যে, চুল্লীতে প্রাথমিক জ্বালানীর পরিমাণ ছিল 9612.84 kg। প্রতি ফিশনে উৎপন্ন শক্তি 200 MeV, প্রোটনের ভর 1.00728 amu, নিউট্রনের ভর 1.00876 amu এবং ইউরেনিয়াম নিউক্লিয়াস এর ভর 235.0439 amu।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে বিশেষ ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস ভেঙ্গে প্রায় সমান ভর বিশিষ্ট দুটি নিউক্লিয়াসে বিভাজিত হয় এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে তাকে নিউক্লিয়ার ফিশন বলে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পর্যায় সারণীর ভারী মৌলগুলো নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কারণ ভারী মৌলগুলোর নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন সংখ্যা বেশি হওয়ার জন্য এরা খুব unstable প্রকৃতির হয়। এজন্য এদের নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করলে তা বিভাজিত হয়ে অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং প্রচুর তাপ উৎপাদিত হয়। যেমন: ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম এদের নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যার আধিক্যের জন্য নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
প্রোটনের ড়র, mp=1.00728amu
নিউট্রনের ভর, mn=1.00876amu
নিউক্লিয়াসের ভর, Z = 235.0439 amu

উদ্দীপক হতে পাই,

92235∪ এর প্রোটন সংখ্যা =92

এবং নিউট্রন সংখ্যা = 235−92

= 143

ভর ত্রুটি, Δm=[( প্রোটনের সংখ্যা × প্রোটনের ভর )+( নিউট্টনের সংখ্যা × নিউট্র্রের ভরর)] - নিউক্লিয়াসের ভর

=[(92×1.00728)+(143×1.00876)]−235.0439=1.87854amu

∴ বন্ধন শক্তি, E=Δmc2

=1.87854×1.66×10−27×(3×108)2=2.81×10−10=1754.1MeV

∴92235∪ এর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বাগড় বন্ধন শক্তি =EA

=1754.1235=7.46MeV/ nucleon (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, বিদ্যুৎ কেন্দ্রের ক্ষ্ততা, Pout =1000MW

=109 W

দক্ষতা, η=80%

প্রদত্ত ক্ষমতা , Pin  হলে, η=Pout Pin 

বা, Pin =1090.8=1.25×109 W

10 বছরে প্রয়োজনীয়. তাপশক্তি,

W=Pin ×t=1.25×109×[(10×365)]×86400=3.942×1017 J

প্রতি ফিশনে উৎপাদিত শক্তি 200 MeV ।
অর্থাৎ 200×106×1.6×10−19 J শক্তি পাওয়া যায় 1 টি পরমাণু থেকে

∴3.942×1017 J শক্তি পাওয়া যাবে  =3.942×1017200×106×1.6×10−19

=1.232×1028 টি

6.023×1023 টি পরমাণুর ভর =235×10−3 kg

∴1.23×1028 টি পরমাণুর ভর =235×10−3×1.232×10286.023×1023

=4806.9 kg

10 বছরে জ্বালানী খরচ হয় =4806.9 kg
10 বছরে অর্ধেক জ্বালানী ব্যাবহার  হয়ে থাকলে 10 বছর পূর্বে জ্বালানি

ছিল =4806.9×2=9613.8 kg

ছাত্রের মন্তব্য ছিল প্রাথমিক জ্বালানির পরিমাণ 9612.84 kg

তাই বলা যায় , ছাত্রের হিসাব  যথার্থ  ছিল

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘1000 MW ক্ষমতা…’ ২০২৪ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”