| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘10kg ভরের একটি…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

10kg ভরের একটি বস্তু নিয়ে 70kg ভরের একজন ব্যাক্তি একটি দালানের ছাদে ওঠার জন্য অনুভূমিকের সাথে 45° কোণে 30m দৈর্ঘ্যের একটি মই ব্যবহার করলেন। [g=9.8ms(-2)]
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
কোনো কণা একটি পূর্ণচক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসরে কণাটির উপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূণ্য হয়, সেই বলকে সংরক্ষণশীল বল বলে।
মোটামুটি মাসে একবার চাদ পৃথিবী প্রদক্ষিণ করছে। কিন্তু তার কক্ষ প্রদক্ষিণ গতি কম। পৃথিবীর বাসের প্রায় ৩০ গুণ দূর থেকে সে পৃথিবী প্রদক্ষিণ করছে। এ কারণে পৃথিবীর পরিপ্রেক্ষিতে চাদের কক্ষপথ পরিভ্রমণের গতিবেগ (অরবিটাল ভেলোসিটি) কম।
W = F.S cos θ
বলের সাথে সরণের দিক সর্বদা লম্বা , θ=90°
তাই w= F.S cos θ = F.S cos 90° হয় ।
এখানে,
মোট ভর, m=(10+70)kg
=80kg
মই এর দৈর্ঘ্য = 30m
অভিকর্ষ্জ ত্বরণ, g=9.8 ms(-2)
চিত্র হতে পাই,
সুতরাং, ব্যাক্তিটির কৃতকাজ, W=mgh
=80×9.8×30 sin 45°
∴W=16631.15J
সুতরাং, ব্যক্তিটির কৃতকাজ 16631.15J।
চিত্র হতে পাই,
এখানে,
মোট ভর, m=(10+70)kg
=80kg
অভিকর্ষ্জ ত্বরণ, g=9.8 ms(-1)
কৃতকাজ, W'= ?
আমরা জানি,
কৃতকাজ,
W'=mgh
=80×9.8×15
=11760 J
‘গ’ হতে পাই কৃতকাজ, W=16631.15J
অতএব, W > W' অর্থাৎ, মইটিকে অনুভূমিকের সাথে 45° কোণে রাখলে যে পরিমাণ কাজ করতে হয় মইটিকে অনুভূমিকের সাথে 30° কোণে রাখলে ব্যক্তিটিকে তার চেয়ে কম কাজ করতে হয়।