A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘১০ম শ্রেণির 50…’ যশোর বোর্ড ২০২৬ – পরিসংখ্যান, গণিত (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১০ম শ্রেণির 50 জন শিক্ষার্থীর ওজনের (কেজি) গণসংখ্যা সারণি নিম্নরূপ :

শ্রেণিব্যাপ্তি 51-55 56-60 61-65 66-70 71-75 76-80
গণসংখ্যা 5 8 12 14 7 4
উত্তর:

মধ্যক নির্ণয়ের প্রয়োজনীয় ক্রমযোজিত গণসংখ্যা সারণি :

শ্রেণিব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
51 - 55 5 5
56 - 60 8 13
61 - 65 12 25
66 - 70 14 39
71 - 75 7 46
76 - 80 4 50
মোট n = 50  

এখানে, n = 50 এবং n2=502=25.
অতএব, মধ্যক হলো 25 তম পদের মান। 25 তম পদের অবস্থান (61 – 65) শ্রেণিতে। সুতরাং, মধ্যক শ্রেণি (61–65)।
∴ মধ্যক শ্রেণি (61 – 65) এর মধ্যবিন্দু = 61+652=1262=63.
নির্ণেয় মধ্যক শ্রেণির মধ্যবিন্দু 63.

উত্তর:

এখানে, সর্বাধিক গণসংখ্যা 14 বার আছে (66 – 70) শ্রেণিতে।

সুতরাং প্রচুরক শ্রেণি (66 – 70)।

এখানে, L = 66
f1=1412=2
f2=147=7
h = 5

∴ প্রচুরক = L+f1f1+f2×h
= 66+22+7×5
= 66+109=66+1.11=67.11
নির্ণেয় প্রচুরক 67.11

উত্তর:

গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণি :

শ্রেণিব্যাপ্তি শ্রেণির মধ্যমান গণসংখ্যা
51 - 55 53 5
56 - 60 58 8
61 - 65 63 12
66 - 70 68 14
71 - 75 73 7
76 - 80 78 4

প্রথম শ্রেণির পূর্বের শ্রেণির মধ্যমান 48 এবং শেষ শ্রেণির পরের শ্রেণির মধ্যমান 83। ছক কাগজের X অক্ষে মূলবিন্দু হতে 48 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন (-//-) ব্যবহার করা হয়েছে। এবার X অক্ষে ক্ষুদ্রতম 1 বর্গঘর = শ্রেণির মধ্যমানের 1 একক এবং Y অক্ষে ক্ষুদ্রতম 1 বর্গঘর = গণসংখ্যার 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো :

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘১০ম শ্রেণির 50…’ যশোর বোর্ড ২০২৬ – পরিসংখ্যান, গণিত (এসএসসি)”