A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘1×102 m3 আয়তনের…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ১১০🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

1×102 m3 আয়তনের সিলিন্ডারে 300 K তাপমাত্রায় ও 2.5×105Nm2 চাপে অক্সিজেন গ্যাস ভর্তি করা আছে। তাপমাত্রা অপরিবর্তিত রেখে কিছু পরিমাণ অক্সিজেন ব্যবহার করার পর চাপ 1.3×105Nm2 পাওয়া গেল। অক্সিজেনের আণবিক ভর 32gm/mol ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সরল দোলকের দৈর্ঘ্যের সূত্রটি হলো- বিস্তার 4°-এর মধ্যে থাকলে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে আমরা বুঝি-
i. বায়ুর তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের ঐ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার শতকরা 60 ভাগ জলীয় বাষ্প বায়ুতে আছে।
ii. বায়ুর তাপমাত্রা ঐ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ একই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100 ভাগের 60 ভাগ অর্থাৎ 60100 অংশ।
iii. ঐ বায়ুর শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100 ভাগের 60 ভাগ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, গ্যাস ধ্রুবক, R=8.314Jmol−1 K−1
তাপমাত্রা, T=300 K
অক্সিজেন গ্যাসের আণবিক ভর, M=32 g mol−1
=32×10−3 kg mol−1

মূলগড় বর্গ বেগ, Crms=3RTM=3×8.314×30032×10−3

=483.56 m s−1

অতএব উদ্দীপকে বর্ণিত অক্সিজেন গ্যাস ব্যবহারের পূর্বে অণুগুলোর মূল গড় বর্গ বেগ, 483.56 m s−1

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, অক্সিজেন গ্যাসের গ্রাম আণবিক ভর, M=32 g mol−1
সিলিন্ডারের আয়তন, V=1×10−2 m3
তাপমাত্রা, T=300 K
আদি চাপ, P1=2.5×105Nm−2
শেষ চাপ, P2=1.3×105Nm−2
গ্যাস ধ্রুবক, R=8.314Jmol−1 K−1
মনে করি;
গ্যাসের পূর্বের মোল সংখ্যা n1 এবং গ্যাসের পরের মোল সংখ্যা n2 গ্যাস নির্গত হওয়ার পূর্বে

P1V=n1RT বা, n1=P1VRT........................(i)

গ্যাস নির্গত হওয়ার পরে

P2 V=n2RT..........................(ii)

বা, n2=P2 VRT

(১) নং সমীকরণ হতে (২) নং সমীকরণ বিয়োগ করে পাই,

(n1−n2)=P1VRT−P2VRT=(P1−P2)VRT

=(2.5×105−1.3×105)×1×10−28.314×300
=0.481116 mol

∴ নির্গত গ্যাসের ভর =(n1−n2)×M=0.481116×32=15.3957 g অতএব উদ্দীপকের বর্ণনা মতে উক্ত সিলিন্ডার হতে 15.3957 g অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘1×102 m3 আয়তনের…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”