A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘11X,19Y,35Z,37Q[এখানে, X, Y,…’ বরিশাল বোর্ড ২০২৫ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৯🏫 বোর্ড: বরিশাল বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

11X,19Y,35Z,37Q

[এখানে, X, Y, Z ও Q প্রতীকী অর্থে ব্যবহৃত হয়, প্রচলিত মৌলের প্রতীক নয়] 

উত্তর:

দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন এর মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে।

উত্তর:

কেরোসিনের মূল উপাদান হাইড্রোকার্বন । হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের যৌগ। তাই কেরোসিনের দহনে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাস্প, আলো ও তাপশক্তির সৃষ্টি হয়। কেরোসিনের ধর্ম ও CO2,H2O এর ধর্ম থেকে ভিন্ন বলে পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন ।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, 35Z মৌলটি ব্রোমিন (Br)। পর্যায় সারণিতে Z তথা Br এর অবস্থান নিম্নরূপে নির্ণয় করা হলো-

ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস-

Br(35)=1s22s22p63s23p63d104s24p5

পর্যায় নির্ণয় : ইলেকট্রন বিন্যাস চারটি স্তরে বিন্যস্ত। এজন্য এটি ৪র্থ পর্যায়ের মৌল।

গ্রুপ নির্ণয় : সর্বশেষ ইলেকট্রন p অরবিটালে প্রবেশ করে। এজন্য এটির গ্রুপ =10+ যোজ্যতা স্তরের মোট eসংখ্যা =10+7=17 অর্থাৎ, Br মৌলটি 8র্থ পর্যায়ের গ্রুপ-17 তে অবস্থিত।

উত্তর:

উদ্দীপকের X, Y ও Q মৌল তিনটি যথাক্রমে Na(11), K(19) ও Rb(37)। এ মৌলসমূহ পর্যায় সারণির একই গ্রুপে অবস্থিত। নিচে যথাযথ সমীকরণের সাহায্যে তা প্রমাণ করা হলো-

প্রদত্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে পাই,

Na(11)=1 s22 s22p63 s1 K(19)=1 s22 s22p63 s23p64 s1Rb(37)=1 s22 s22p63 s23p63 d104 s24p65 s1

দেখা যাচ্ছে, যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা একই; যেখানে সর্ববহিঃস্তরে s অরবিটালে 1টি eরয়েছে। তাই এরা একই গ্রুপের অন্তর্ভুক্ত এবং একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। যেমন,

হ্যালাইড গঠন : মৌলগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালাইড গঠন করতে পারে।

বিক্রিয়া :
2Na+Cl22NaCl
2 K+Cl22KCl
2Rb+Cl22RbCl

তীব্র ক্ষার তৈরি: মৌলগুলো পানিতে বিস্ফোরণসহ বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে।

এসিডের সাথে বিক্রিয়ায় H2 গ্যাস তৈরি : মৌলগুলো এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও H2 গ্যাস তৈরি করে ।

উপরের বিক্রিয়াগুলো থেকে দেখা যায়, Na, K, Rb একই রকমের ধর্ম ও বিক্রিয়া প্রদর্শন করে। এজন্য মৌলগুলো পর্যায় সারণির একই গ্রুপে তথা 1 নং গ্রুপে অবস্থিত। (প্রমাণিত)

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘11X,19Y,35Z,37Q[এখানে, X, Y,…’ বরিশাল বোর্ড ২০২৫ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)”