| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘12.5 রোধের একটি…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – চলতড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

12.5 রোধের একটি তারকে টেনে দ্বিগুণ করে একটি হিটারের কুণ্ডলী তৈরী করে একে 220V সরবরাহ লাইনে যুক্ত করা হলো। কুণ্ডলীকে 300C এর পানিতে নিমজ্জিত করে 305 sec বিদ্যুৎ চালনা করা হলো। ধরে নিতে হবে সম্পূর্ণ তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৩
কার্শফের ২য় সূত্র:
তড়িৎ বর্তনীতে যেকোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট প্রবাহমাত্রার গুণফল ওই লুপের মোট কার্যকরী তড়িৎচ্চালক বলের মানের সমান হয়।
ইলেকট্রনিক্স শান্ট হলো এমন একটি ডিভাইস যা বৈদ্যুতিক প্রবাহের জন্য একটি নিম্ন প্রতিরোধের পথ তৈরী করে যাতে এটি সার্কিটের অন্য বিদ্যুতে যেতে দেয়। শান্টের রোধ অসীম বা শূন্য কোনটিও নয় কারণ-
শান্টের রোধ শূন্য হলে তড়িৎ প্রবাহ সম্পূর্ন শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হবে। যার দরুন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান নির্নয় সম্ভব নয়। আবার শান্টের রোধ অসীম হলে সম্পূর্ন তড়িৎ প্রবাহ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে এতে গ্যালভানোমিটার অকেজো হওয়ার সম্ভাবনা প্রবল।
এখানে,
L = 12.5 Cm
= 0.125m
A= 0.1Cm2
=1 × 10-5 m2
R= 12.5 Ω
আপেক্ষিক রোধ, ρ = ?
আমরা জানি,
∴ আপেক্ষিক রোধ, ρ =1 × 10-3 Ωm.
[ উদ্দীপকের পানির ভর অনুপস্থিত। এখানে পানির ভরকে 1kg ধরে সমাধান দেওয়া হলো । ]
আমরা জানি,
তারকে টেনে দ্বিগুন করলে রোধ 4 গুন হয়ে যায়।
∴ রোধ, R = 12.5 × 4 = 50Ω
বিভব পার্থক্য, V = 220V
সময়, t = 305s
উৎপন্ন তাপ, H = ?
আমরা জানি,
ধরি,
পানির ভর, m = 1 kg
আপেক্ষিক সুপ্ততাপ, S= 4200 Jkg-1k-1
তাপমাত্রার পরিবর্তন, Δθ = ( 100-30) k
=70k
পানি ফুটতে ন্যুনতম তাপ, Q = ?
আবার আমরা জানি,
Q = ms Δθ
= 1 × 4200 × 70
= 294 kj
এখানে,
H > Q
অতএব, উদ্দীপকের পানির ভর যদি 1 kg হয় তাহলে পানি ফোটা শুরু করবে।