| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘12A3N2 + H2O…’ ২০২৪ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

12A3N2 + H2O → A(OH)2 + B
B + H2O → XOH
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
পর্যায় সারণির d ব্লকের যেসব মৌলের কোনো সুস্থিত আয়নের d- অরবিটাল আংশিকভাবে (যেমন: d1-9) ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে।
পানির pH এর মান 7 হয় কারণ:
pH বলতে হাইড্রোজেন আয়নের ঘনত্বকে বোঝায়। পানির pH 7 বলতে পানির নির পেক্ষতাকে বুঝানো হয়েছে। কারণ পানির বিক্রিয়ক বিশেষে কখনও অম্ল বা কখনও ক্ষারকের মত আচরণ করে থাকে। এছাড়া পানির বিয়োজনে সৃষ্ট H3O+ ও OH- আয়ন এর ঘনত্ব সমান থাকে। অর্থাৎ,
[H3O+] = [OH-]
25° C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল।
[H3O+] × [OH-] = 1 × 10-14
বা,[H3O+] × [H3O+-] = 10-14
বা, [H3O+]2 = 10-14
বা, [H3O+]2 = 10-7
10-140
উভয় পক্ষে-log নিয়ে,
-log [H3O+] = - log10-7
বা, pH = 7 log 10
[আমরা জানি, pH = -log [H3O+]]
∴pH = 7
উদ্দীপকের বিক্রিয়া হতে পাই,
12A3N2 + H2O → A(OH)2 + B
এখানে A হলো Mg.
এখন,
MgN2 + H2O → Mg (OH)2 + NH4
(B)
NH4 + H2O → NH4OH বা, × OH
(B)
সুতরাং X+ আয়ন বা NH4+ আয়নের শনাক্তকারী পরীক্ষা নিচে সমীকরণসহ লিখা হলো:
নেসলার দ্রবণসহ পরীক্ষার মাধ্যমে NH4+ আসন শনাক্তকরণ করা হয়। NaOH বা KOH দ্রবণে মিশ্রিত ক্ষারীয় পটাসিয়াম টেট্রা আয়োডো মারকিউরেট (ii) এর দ্রবণে (NaOH / KOH + K2 [HgI4] মিশ্রন) কে, নেসলার দ্রবণ বলে ।
প্রথমে টেস্টটিউবে 2-1mL প্রস্তুত বর্ণহীন NH4OH এর দ্রবণ নিয়ে এতে কয়েক ফোঁটা নেসলার দ্রবণ যোগ করা হয়। ফলে NH4+ নেসলার দ্রবণের মাধ্যমে NaOH
এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম আয়ন (Na+)। অ্যামোনিয়া (NH3) যৌগ পটাসিয়াম, টেট্রাআয়োডো মার কিউরেট (H) এর সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের অ্যামিনো মারকিউরিক আয়োডাইট এর অধঃক্ষেপ দিলে দ্রবণে NH4+ আয়নের উপস্থিতি নিশ্চিত হয়।
2NH4 + 2NaOH → 2Na+ + 2NH3 + 2H2O
2K2[HgI4] + 2NH3 → NH2Hg2I3 + NH4I + 4KI
অ্যামিনো মারকিউরিক
আয়োডোহাইড
বাদামি অধঃক্ষেপ
উদ্দীপকের 1 নং দ্রবণের ক্ষেত্রে,
দেওয়া আছে,
PH =13
⇒ 14 POH = 13 [আমরা জানি, pH = 14 POH]
⇒ POH = 14 – 13
= 1
XOH দ্রবনের [OH-] এর ঘনমাত্রা হবে,
POH = - log [OH-]
বা, [OH] = 10-POH
= 10-1
= 1 × 10-1 M
এখানে, ২ নং দ্রবণের HCl এর আণবিক ভর = 36.5
আবার,
২নং দ্রবণের ক্ষেত্রে, যেহেতু দ্রবণে 1%, HCl এর solution রয়েছে সেহেতু,
HCl এর ঘনমাত্রা,
এখন,
I × 10-1 M 50mL XOH 5mL 1M XOH
2.74 × 10-1M 20mL HCl 5.48mL 1M HCl
উদ্দীপকের 1 নং ও 2 নং দ্রবণকে মিশ্রিত করলে নিম্নরূপ বিক্রিয়া সংঘটিত হবে,
XOH + HCl → XCl + H2O
1mL XOH প্রশমিত করে = 1mL HCl কে
∴5mL XOH প্রশমিত করে = (5×1) mL HCl কে
= 5mL HCl
∴অতিরিক্ত HCl থাকবে = (5.48 - 5)mL
= 0.48mL
যেহেতু দ্রবণে HCl অর্থাৎ এসিড অবশিষ্ট রয়েছে। সেহেতু বলা যায় যে, উদ্দীপকের দ্রবণ দুটি মিশ্রিত করলে অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুত হবে।