A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘12Nm−1 এবং 6Nm−1…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৫ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — পর্যাবৃত্ত গতি🔢 সৃজনশীল নং ৬৮🏢 প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

12Nm−1 এবং 6Nm−1 বল ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিংকে হিমু শ্রেণি এবং শুভ্র সমান্তরাল সমবায়ে সজ্জিত করে। উভয়ক্ষেত্রে 500 gm ভরের বস্তু ঝুলিয়ে কম্পাঙ্ক এবং সঞ্চিত শক্তি নির্ণয় করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কম্পমান বস্তুর যেকোনো মুহূর্তে গতির অবস্থা, অবস্থান ও দিক যা দ্বারা বুঝানো হয়, তাই দশা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয় তাকে পর্যাবৃত্ত গতি বলে। কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুকণার গতি তখনই সরল ছন্দিত গতি হয় যখন বস্তুকণার ত্বরণ সাম্যাবস্থান থেকে বস্তুকণাটির সরণের সমানুপাতিক এবং সর্বদাই সাম্যাবস্থান অভিমুখী হয়। সুতরাং সরল ছন্দিত গতি এক বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। কিন্তু সব পর্যাবৃত্ত গতি সরল ছন্দিত গতির বিশেষ শর্তগুলো মেনে চলে না। তাই সব পর্যাবৃত্ত গতি সরল ছন্দিত গতি হতে পারে না। যেমন- ঘড়ির কাঁটার গতি বা সূর্যের চারদিকে পৃথিবীর গতি হলো পর্যাবৃত্ত গতি, কিন্তু সরল ছন্দিত গতি নয়। তাই বলা যায়, সকল সরল ছন্দিত গতিই পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল ছন্দিত গতি নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, ১ম স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক, k1=12Nm−1
২য় স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক, k2=6Nm−1
∴ শ্রেণি সমবায়ের তুল্য স্প্রিং ধ্রুবক,

k=(1k1+1k2)−1=(112+16)−1=4Nm−1
বস্তুর ভর, m=500gm=0.5 kg
এখন, স্প্রিং এর প্রসারণ x হলে,

F=kx

বা, x=mgk=0.5×9.84=1.225 m
অতএব, হিমুর সজ্জিত সমবায়ে স্প্রিং এর প্রসারণ 1.225 m.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, ১ম স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক, k1=12Nm−1
২য় স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক, k2=6Nm−1.
বস্তুর ভর, m=500gm=0.5 kg
হিমুর ক্ষেত্রে: শ্রেণি সমবায়ে তুল্য স্প্রিং ধ্রুবক, k=4Nm−1 [‘গ’ হতে]
∴ দোলনকাল, T1=2π mk=2π0.54=2.22 s
শুভ্রর ক্ষেত্রে : সমান্তরাল সমবায়ে তুল্য স্প্রিং ধ্রুবক,
k′=k1+k2=(12+6)Nm−1=18Nm−1
∴ দোলনকাল, T2=2π mk′=2π0.518=1.05 s

এখানে, T1>T2 অর্থাৎ, হিমু অধিক দোলনকাল পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘12Nm−1 এবং 6Nm−1…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৫ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”