15 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করা হলো এবং একটি নিরপেক্ষ মুদ্রা পর পর চারবার নিক্ষেপ করা হলো।
একটি ছক্কা একবার নিক্ষেপ পরীক্ষায় নমুনাক্ষেত্র,
S = {1, 2, 3, 4, 5, 6}
নমুনাক্ষেত্রে মোট নমুনাবিন্দুর সংখ্যা = 6টি।
ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা না পাওয়া এমন অনুকূল ফলাফল সংখ্যা = 3টি।
যথা: 1, 3, 5
ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা না পাওয়ার সম্ভাবনা
নির্ণেয় সম্ভাবনা
15 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো হলো:
15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40
মোট সংখ্যা = 26টি
নির্বাচিত সংখ্যাটি 5 এর গুণিতক অথবা বিজোড় সংখ্যা এমন অনুকূল ফলাফল সংখ্যা = 16টি।
যথা: 15, 17, 19, 20, 21, 23, 25, 27, 29, 30, 31, 33, 35, 37, 39, 40
নির্বাচিত সংখ্যাটি 5 এর গুণিতক অথবা বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা
নির্ণেয় সম্ভাবনা
একটি নিরপেক্ষ মুদ্রা পরপর চারবার নিক্ষেপ পরীক্ষাকে চারটি ধাপ হিসেবে বিবেচনা করি। ফলে প্রতিটি ধাপে 2টি ফলাফল H অথবা T আসতে পারে। সুতরাং, একটি নিরপেক্ষ মুদ্রা পরপর চারবার নিক্ষেপের মোট ফলাফল Probability tree এর সাহায্যে দেখানো হলো:
নমুনাক্ষেত্রটি : S = {HHHH, HHHT, HHTH, HHTT, ΗΤΗΗ, HTHT, HTTH, HTTT, THHH, THHT, THTH, THTT, TTHH, TTHT, TTTH, TTTT}.
নমুনাক্ষেত্রে মোট নমুনাবিন্দুর সংখ্যা = 16টি।
বড়জোড় 3T আসা এমন অনুকূল ফলাফল সংখ্যা – 15টি।
যথা: HHHH, HHHT, HHTH, HHTT, HTHH, HTHT, HTTH, HTTT, THHH, THHT, TΗΤΗ, THTT, TTHH, TTHT, TTTH 15
বড়জোড় 3T আসার সম্ভাবনা
নির্ণেয় সম্ভাবনা
