| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘১৯৫২ সালের ২১শে…’ ঢাকা কলেজ ২০২৬ – দেশপ্রেম ও জাতীয়তা, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যে আন্দোলনে পূর্ব বাংলার জনগণ বিজয়ী হয়, তাকে কেন্দ্র করে পূর্ব বাংলার জনগণ দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেয়। বাঙালি জাতি ছয়দফা কর্মসূচি, ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়। অবশেষে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১০
মাতৃভূমির প্রতি মমত্ববোধ, আবেগ, অনুভূতি ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।
জাতীয়তা একটি মানসিক ধারণা ও চেতনা যা কোনো একটি জনসমাজকে অন্য জনসমাজ হতে পৃথক করে তোলে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলে।
জাতীয়তা সেই জনসমষ্টিকে নির্দেশ করে যারা একই বংশ, ভৌগোলিক অবস্থান, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের বন্ধন দ্বারা ঐক্যবদ্ধ। আর এই ঐক্যবোধ তাদেরকে অন্য জনসমষ্টি হতে পৃথক ভাবতে শেখায়।
উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানটি লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত জাতি গঠনের উপাদান অর্থাৎ ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক উপাদান ছাড়াও আরও অনেক উপাদান রয়েছে।
জাতি বলতে এমন এক জনগোষ্ঠীকে নির্দেশ করে যারা একই ভৌগোলিক সীমায় বসবাস করে এবং যাদের মধ্যে ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্যগত ও রাজনৈতিক ঐক্য বিদ্যমান থাকে। এর পাশাপাশি জাতি সৃষ্টিতে রাজনৈতিক সংগঠন থাকা আবশ্যক।
উদ্দীপকে বর্ণিত অঞ্চলের জনগণ একই ভাষায় কথা বলে এবং অভিন্ন সংস্কৃতি চর্চা করে। জাতি গঠনে ভাষা ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ উপাদান হলেও এগুলোই যথেষ্ট নয়। জাতি সৃষ্টিতে আরও কিছু উপাদান আছে। জাতি গঠনের অন্যতম উপাদান হলো ভৌগোলিক ঐক্য। একই ভূখণ্ডে বহুদিন ধরে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে গভীর ঐক্যবোধ গড়ে ওঠে। আবার বংশগত ঐক্য তথা রক্তের সম্পর্ক মানুষের মধ্যে এমন এক সুদৃঢ় ঐক্যভাব গড়ে তোলে যা জাতি গঠনে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। জাতীয়তার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ধর্মীয় ঐক্য। অর্থনৈতিক ঐক্যও জাতি গঠনে ভূমিকা রাখে। অভিন্ন অর্থনৈতিক স্বার্থের কারণে কোনো জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠন করতে পারে। জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর উপাদান হলো ভাবগত ঐক্য। কোনো একটি জনগোষ্ঠীর মধ্যে অন্যান্য ঐক্য না থাকলেও শুধু ভাবগত ঐক্যের ভিত্তিতে জাতি গড়ে উঠতে পারে।
উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, জাতি গঠনে ভাষা ও সংস্কৃতিগত ঐক্যের পাশাপাশি আরও অনেক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো জাতি গঠনে যথেষ্ট নয়।