| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘১ম অংশ: QR…’ ২০২৪ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

১ম অংশ: QR যৌগের ক্যাটায়ন যা নেসলার দ্রবণে বাদামী অধঃক্ষেপ দেয় এবং এর অন্যায়ন সিলভার নাইট্রেট দ্রবণে দধির ন্যায় সাদা অধঃক্ষেপ দেয় যা লঘু HNO3 এসিডে অদ্রবণীয়।
২য় অংশ: AlCl3 এর ঘনমাত্রা 2.5×10-3 M → ১ম পাত্রের দ্রবণ
NH4 OH এর ঘনমাত্রা 5.6×10-4 M → ২য় পাত্রের দ্রবণ
Ksp (NH4Cl) = 0.05M2.
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
যে এসিডের হাইড্রোজেন এর সাথে অক্সিজেন ও অন্য এক বা একাধিক অধাতব মৌল থাকে তাকে অক্সি এসিড বলে।
শিখা পরীক্ষায় অজৈব লবণকে গাঢ় HCl দ্বারা সিক্ত করে প্লাটিনাম তারে বুনসেন দ্বীপের দীপ্তিহীন শিখায় উত্তপ্ত করা হয়। ফলে উদ্বায়ী ধাতব ক্লোরাইড ধাতব ক্লোরাইড উৎপন্ন হয় যা বৈশিষ্ট্যপূর্ণ উজ্জ্বল শিখা তৈরি করে। অন্য কোনো এসিড এর এরুপ উদ্বায়ী ধাতব ক্লোরাইড লবণ উৎপন্ন করে না। এজন্য শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয়।
উদ্দীপকের ১ম অংশের ক্যাটায়ন হল NH4+ আয়ন যা নেসলার দ্রবণে বাদামী অদক্ষেপ দেয়। অপরদিকে অ্যানায়ন হলো Cl-আয়ন, যা AgNO3 দ্রবণে সাদা অধঃক্ষেপ দেয় কিন্তু HNO3 এসিডে অদ্রবণীয়। অর্থাৎ QR যৌগটি হলো NH4 Cl ।
NH4 Cl এর মধ্যে তিন ধরনের বন্ধন বিদ্যমান। যথাঃ সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন ও আয়নিক বন্ধন। নাইট্রোজেন তিনটি সমযোজী বন্ধনের দ্বারা তিনটি হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়। নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন একটি প্রোটন বা হাইড্রোজেন আয়ন কে দান করে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে NH4+ আয়ন গঠন করে।
এই NH4+ আয়ন ক্লোরাইড আয়নের সাথে আয়নিকবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে NH4 Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে।
১ম ও ২য় পাত্রের দ্রবণ মিশ্রিত করলে
মিশ্রণে অ্যামোনিয়ামের ক্লোরাইডের আয়নিক গুণফল (Kip),দ্রাব্যতা গুণফল (Ksp) থেকে কম হলে আয়নিত অনস্থায় থাকবে।
মিশ্রণের মোট আয়তন, V2=(x+x)=2x
১ম ক্ষেত্রে, V1×M1= V2×M2
NH4 Cl এর গুণফল,
Kip>Ksp, অর্থাৎ, NH4 Cl আয়নিত অবস্তাহ্য থাকবে না। অধঃক্ষিপ্ত হবে।