A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘১ম পাত্র: Cu2+…’ সরকারি আজিজুল হক কলেজ ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ১০৮🏢 প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

১ম পাত্র: Cu2+ এবং Zn2+ এর অসম্পৃক্ত জলীয় দ্রবণ

২য় পাত্র: M2CO3 এর সম্পৃক্ত জলীয় দ্রবণ

Ksp(ZnS)=3.0×10−22, Ksp(CuS)

=8.0×10−36, Ksp[M2CO3]

=8.5×10−12

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পরমাণুর ইলেকট্রনের শক্তিস্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস, ইলেকট্রনের ঘূর্ণনের দিক বিভিন্ন সংখ্যা দ্বারা নির্দেশ করা হয়। এদেরকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রোজেন পরমাণুতে 1টি মাত্র ইলেকট্রন বিদ্যমান যা স্বাভাবিক অবস্থায় কম শক্তিসম্পন্ন স্তরে অবস্থান করে। কিন্তু H2 গ্যাসের একটি নমুনায় অগনিত H পরমাণু থাকে। বিশুদ্ধ H2 গ্যাসে শক্তি প্রয়োগ করা হলে ঐ ইলেকট্রন শক্তি অর্জন করে বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে উচ্চ শক্তি সম্পন্ন বিভিন্ন স্তরে গমন করে। আবার শক্তি বিকিরণ করে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে ফিরে আসতে পারে। বিভিন্ন শক্তিস্তর থেকে ইলেকট্রন ফিরে আসায় বিকিরিত শক্তির পরিমাণ বিভিন্ন হয়। ফলে বর্ণালিতে অনেকগুলো রেখার উদ্ভব হয়।
'তাই, হাইড্রোজেন পরমাণুতে, একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও এর পারমাণবিক বর্ণালিতে একাধিক রেখা দেখা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ২য় পাত্রের M2CO3 এর সম্পৃক্ত জলীয় দ্রবণ আছে যার Ksp=8.5×10−12। M2CO3 জলীয় দ্রবণে নিম্নোক্তভাবে বিয়োজিত হয়-

M2CO3(s)⇌aq2M+(aq)+CO32−(aq)2SS

∴M2CO3 এর দ্রাব্যতা গুণফল,

Ksp=[M+]2×[CO32−]

বা, 8.5×10−12=(2S)2×S=4S3

বা, S=8.5×10−1243=1.286×10−4 mol L−1

সুতরাং, M+ আয়নের ঘনমাত্রা =2×1.286×10−4=2.572×10−4 mol L−1

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ১ম পাত্রের ক্ষেত্রে Cu2+ ও Zn2+ এর অসম্পৃক্ত জলীয় দ্রবণ আছে যাদের লবণের দ্রাব্যতা গুণফল Ksp(ZnS)=3.0×10−22 এবং Ksp(CuS)=8.09×10−36। এদের মধ্যে CuS লবণ Cu2+ আয়ন হিসেবে অধঃক্ষিপ্ত হবে। নিচে তা বিশ্লেষণ করা হলো—

লঘু HCl এসিড দ্রবণে যোগ করে জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে গ্যাসটি খুবই সামান্য পরিমাণে দ্রবীভূত হয়ে থাকে। দ্রবীভূত H2S এর সামান্য অংশ বিয়োজিত হয়ে H+ ও S2− আয়ন উৎপন্ন করে। H2S(g)⇌2H(aq)++S(aq)2−

এসিড জলীয় দ্রবণে H+ দান করে থাকে। এসিড মিশ্রিত দ্রবণে সম-আয়ন H+ এর প্রভাবে মৃদু তড়িৎবিশ্লেষ্য H2S এর বিয়োজন মাত্রা অধিক হারে হ্রাস ঘটে। ফলে দ্রবণে S2− আয়নের ঘনমাত্রা খুব কম হয়। এ অবস্থায় Cu2+ ও Zn2+ এর এসিডীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে S2− আয়নের ঘনমাত্রা এতই কম হয় যে, কেবলমাত্র Cu2+ আয়ন ও S2− আয়নের ঘনমাত্রার গুণফল CuS এর দ্রাব্যতা গুণফলের মানকে অতিক্রম করে থাকে। কিন্তু Zn2+ আয়ন ও S2− আয়নের ঘনমাত্রা গুণফল ZnS এর দ্রাব্যতা গুণফলের মানকে অতিক্রম করতে পারে না। ফলে দ্রবণ হতে শুধুমাত্র CuS অধঃক্ষিপ্ত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘১ম পাত্র: Cu2+…’ সরকারি আজিজুল হক কলেজ ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”