A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘১নং, ২নং ও…’ যশোর বোর্ড ২০২৪ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৬🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১নং, ২নং ও ৩নং বাল্ব এর গায়ে যথাক্রমে লেখা আছে 220 V – 50 W, 220 V – 100 W ও 220 V – 100 W I সমান্তরালে সংযুক্ত ২নং ও ৩নং বাল্ব এর সাথে ১নং বাল্বটি শ্রেণিতে সংযুক্ত। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 14 টাকা।

উত্তর:

একটি p টাইপ অর্ধ পরিবাহীর সাথে একটি n টাইপ অর্ধপরিবাহী যুক্ত করে যে জাংশন (p-n জাংশন) তৈরি করা হয় তাকে ডায়োড বলে।

উত্তর:

অ্যামিটারকে বর্তনীতে শ্রেণিতে যুক্ত করতে হয়। বর্তনীতে অ্যামিটার এর সাহায্যে সাধারণত তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয় অ্যামিটারের রোধ খুবই কম। তাই একে বর্তনীতে শ্রেণিতে যুক্ত করা হলে মূল প্রবাহের কোনো পরিবর্তন হয় না। তাছাড়া একে যদি বর্তনীতে সমান্তরালে যুক্ত করা হয় তাহলে মূল প্রবাহ অ্যামিটারের মধ্য দিয়ে চলে যাবে। ফলে বর্তনী তড়িৎ প্রবাহশূন্য হয়ে যাবে। তাই একে শ্রেণিতে যুক্ত করা হয়।

উত্তর:

এখানে,
বিভব পার্থক্য, V = 220 V
ক্ষমতা, P1=50 W

এখানে,
ক্ষমতা, P2=100 W
বিভব পার্থক্য, V = 220 V

 

১নং বাল্ব বা 220 V50 W বাল্বের রোধ R1 হলে,

P1=V2R1
বা, R1=V2P1=(220)250
R1=968Ω

২ ও ৩নং বাল্ব বা 220 V100 W
বাল্বের রোধ R2R3 হলে, P2=V2R2
বা, R2=V2P2=(220)2100

R2=484Ω

অনুরূপভাবে, R3=484Ω
R2R3 সমান্তরাল যুক্ত ।
এদের তুল্যরোধ RP হলে,

1RP=1R2+1R3=1484+1484
RP=242Ω

এখন, R1RP শ্রেণিতে যুক্ত।

 

বর্তনীর তুল্যরোধ, RS=R1+RP

=(968+242)Ω

=1210Ω (Ans.) 

উত্তর:

এখানে,
ক্ষমতা, P1=50 W
সময়, t1=6hr

১ম বাল্বের ক্ষেত্রে,

1 টি 50 W এর বাল্ব 6 ঘণ্টা চললে 1 দিনে ব্যয়িত শক্তি,

W1=P1t11000kWhr
=50×61000kWhr
=0.3 Unit 

২য় বাল্বের ক্ষেত্রে,

এখানে,

ক্ষমতা, P2=100 W 

সময়, t2=6hr

1টি 100 W এর বাল্ব 6 ঘণ্টা চললে 1 দিনে ব্যয়িত শক্তি,

W2=P2t21000kWhr=100×61000kWhr=0.6 Unit 

 

৩য় বাল্বের ক্ষেত্রে,
যেহেতু ২য় ও ৩য় বাল্বের ক্ষমতা সমান। তাই ৩য় বাল্বেরও 1 দিনে ব্যয়িত শক্তি হবে,

W3=0.6 Unit 

1 দিনে মোট ব্যয়িত শক্তি,

W=W1+W2+W3
=0.3+0.6+0.6
=1.5 Unit 

আমরা জানি, জানুয়ারি মাস 31 দিনে।
∴ জানুয়ারি মাসে ব্যয়িত শক্তি, W=(31×1.5) Unit

=46.5 Unit 

প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 14 টাকা হলে, জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল আসবে (46.5×14)=651 টাকা
অতএব বাল্বগুলোকে সমান্তরালে সংযুক্ত করে দৈনিক 6 ঘণ্টা চালু রাখলে জানুয়ারি মাসে 651 টাকা বিদ্যুৎ বিল আসবে।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘১নং, ২নং ও…’ যশোর বোর্ড ২০২৪ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”