A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘2.0 m উচ্চতাবিশিষ্ট…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – গতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — গতিবিদ্যা🔢 সৃজনশীল নং ২৬🏢 প্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

2.0 m উচ্চতাবিশিষ্ট একজন বাস্কেটবল খেলোয়াড় লক্ষ্য থেকে 10 m দূরত্বে দাঁড়িয়ে গোল করতে চান। তিনি বলটিকে 45° কোণে নিক্ষেপ করেন। অন্য একজন 1.8 m উচ্চতাবিশিষ্ট বাস্কেটবল খেলোয়াড় 12 m/s আদি বেগে বল নিক্ষেপ করে গোল করতে চান। তিনি বলটিকে 60° কোণে নিক্ষেপ করেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

শূন্য স্থানে ভূমির সাথে তীর্যকভাবে নিক্ষিপ্ত বস্তুই হলো প্রক্ষেপক বা প্রাস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো একটি বল দেয়ালের গায়ে ধাক্কা খেলে এটি দেয়ালের গায়ে বল প্রয়োগ করে যা হলো ক্রিয়া বল। নিউটনের গতির তৃতীয় সূত্র মতে দেয়াল বলটির গায়ে সমান ও বিপরীতমুখী একটি বল প্রয়োগ করবে যা হলো প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলের কারণে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে বল বিপরীত দিকে ফিরে আসে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

খেলোয়াড়ের হাত থেকে বল ছাড়ার উচ্চতা, y0=2.0m 

বাস্কেটের উচ্চতা, y=3.05m

অনুভূমিক দূরত্ব, x=10.0 m

নিক্ষেপণ কোণ, θ0=45.0∘

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms−2

আদি বেগ, v0= ?

আমরা জানি,

প্রক্ষেপকের গতিপথের সমীকরণ হলো:

y=y0+xtan⁡θ0−gx22V02cos2⁡θ0

বা, gx22 V02cos2⁡θ0=y0+xtanθ0−y

বা, V02=gx22cos2⁡θ0(y0+xtanθ0−y)

মান বসিয়ে পাই,

V02=9.8×(10.0)22×(cos⁡45.0∘)2×(2.0+10.0×tan⁡45.0∘−3.05)

বা, V02=9.8×1002×(0.5)×(2.0+10.0×1−3.05)

∴V0=10.5 ms−1( Ans. )

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গোল করার জন্য x = 10.0m দূরত্বে বলটির উচ্চতা Ycalc অবশ্যই বাস্কেটের উচ্চতা  Ytarget− এর সমান হতে হবে।

এখানে,

খেলোয়াড়ের হাত থেকে বল ছাড়ার উচ্চতা y0 = 1.8m

বাস্কেটের উচ্চতা, Ytarget = 3.05 m,

অনুভূমিক দূরত্ব, x = 10.0m

আদি বেগ, v0=12 ms−1

নিক্ষেপণ কোণ, θ0=60∘

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms−2

আমরা জানি, প্রক্ষেপকের গতিপথের সমীকরণ হলো:

ycalc =y0+xtan⁡θ0−gx22 V02cos2⁡θ0

মান বসিয়ে পাই,

ycalc =1.8+10.0×tan⁡60∘−9.8×(10.0)22×(12)2×(cos⁡60∘)2

বা, ycalc =1.8+10.0×1.732−9.8×1002×144×(0.5)2

∴ycalc =5.51 m

এখানে, x=10.0 m দূরত্বে বলটির উচ্চতা ycalc =5.51 m যা বাস্কেটের উচ্চতা ytarget =3.05 m-এর চেয়ে বেশি। যেহেতু ycalc > y target, তাই বলটি বাস্কেটের উপর.দিয়ে চলে যাবে।

সুতরাং, উদ্দীপকের শর্তানুসারে দ্বিতীয় ব্যক্তি গোল করতে সক্ষম হবেন না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘2.0 m উচ্চতাবিশিষ্ট…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – গতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”