A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘2.5kg পানির তাপমাত্রা…’ বরিশাল বোর্ড ২০২৫ – চলতড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — চলতড়িৎ🔢 সৃজনশীল নং ৮০🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

2.5kg পানির তাপমাত্রা 20°C থেকে 95°C এ উন্নীত করার জন্য 220V–1000W এর নিমজ্জক উত্তাপক ব্যবহার করা হলো। 12 মিনিট পর উত্তাপকটি বিকল হয়ে গেল। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সূক্ষ্ম ও সুবেদী বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে যাতে উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হয়ে যন্ত্রটি বিকল করতে না পারে সেজন্য বিকল্প পথে অতিরিক্ত বিদ্যুৎ পাঠানোর নিমিত্তে যন্ত্রের সাথে সমান্তরাল সমবায়ে প্রয়োজনীয় নিম্নমানের যে রোধ সংযুক্ত করা হয় তাকে শান্ট বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মুক্ত ইলেকট্রন প্রবাহের সময় পরিবাহকের অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এ কারণে পরিবাহকের রোধের উদ্ভব ঘটে। তাপমাত্রা বাড়লে পরিবাহকের অণু পরমাণু অতিরিক্ত শক্তি পায়। এতে তাদের কম্পনের পরিমাণ বেড়ে যায়। ফলে মুক্ত ইলেকট্রনের সাথে এদের সংঘর্ষ বৃদ্ধি পায় এবং প্রবাহ চলার পথে রেশি বাধার সৃষ্টি হয়। এতে করে পরিবাহকের রোধ বৃদ্ধি পায়। একইক্রমে তাপমাত্রা হ্রাস পেলে পরিবাহীর রোধ হ্রাস পায়। তাই বলা যায়, পরিবাহীর রোধ তাপমাত্রার উপর নির্ভরশীল। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

বিভর পার্থক্য, V=200V

ক্ষমতা, P=1000 W

রোধ, R= ? 

আমরা জানি, 

P=V2R 

বা, R=V2P=(220)21000=48.4Ω 

অতএব, উদ্দীপকে উল্লিখিত নিমজ্জক উত্তাপকটির রোধ 48.4Ω. 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, উত্তাপকের ক্ষমতা, P=1000W

পানির ভর; m=2.5kg

আদি তাপমাত্রা, T1=20∘C

কাঞ্চিত তাপমাত্রা, T2=95∘C

পানির আপেক্ষিক তাপ, S=4200 J kg−1 K−1

সময়, t=12 min=720 s

এখন, উত্তাপকের উৎপন্ন তাপ,

 

H=Pt=1000×720=720000 J

 

এবং কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছাতে প্রয়োজনীয় তাপ,

 

Q=mS( T2−T1)=2.5×4200×(95−20)=787500 J

 

এখানে, H<Q

সুতরাং, উদ্দীপকের নিমজ্জক উত্তাপকটির দ্বারা পানির কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছানো সম্ভব হবে না। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘2.5kg পানির তাপমাত্রা…’ বরিশাল বোর্ড ২০২৫ – চলতড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”