| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘2 kg এবং…’ সিলেট বোর্ড ২০২৩ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

2 kg এবং 3 kg ভরের দুটি বস্তু যথাক্রমে 8.8 ms-1 এবং 1.2 ms-1 বেগে বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বস্তু দুটি একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে লাগল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মাণ কোণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে, উক্ত ঘূর্নন-অক্ষ হতে যে দূরত্বে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে বলে আছে বলে মনে করলে বস্তুটির জড়তার ভ্রামকের সমান হয় তবে ঐ নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে।
কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 50% বলতে বুঝায় ইঞ্জিনটিতে 100 J শক্তি প্রদান করলে 50 J কার্যকর শক্তি পাওয়া যায়। এবং বাকি 50% শক্তি অপচয় হয়।
এখানে, দেওয়া আছে,
১ম বস্তুর ভর m1 = 2 kg
২য় বস্তুর ভর m2 = 3 kg
সংঘর্ষের পূর্বে, ১ম বস্তুর বেগ u1 = 8.8 ms-1
সংঘর্ষের পূর্বে, ২য় বস্তুর বেগ u2 = -1.2 ms-1
মিলিত বেগ v = ?
আমরা জানি,
বা
সংযুক্ত বস্তুর দুটির চূড়ান্ত বেগ 2.8 ms-1
Answer.
এখানে, দেওয়া আছে,
১ম বস্তুর ভর m1 = 2 kg
২য় বস্তুর ভর m2 = 3 kg
সংঘর্ষের পূর্বে, ১ম বস্তুর বেগ u1 = 8.8 ms-1
সংঘর্ষের পূর্বে, ২য় বস্তুর বেগ u2 = -1.2 ms-1
‘গ’ হতে পাই, সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ v = 2.8 ms-1
আমরা জানি, গতিশক্তি সংরক্ষিত না থাকলে সংঘর্ষ অস্থিতিস্থাপক হয়।
∴ সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের গতিশক্তি,
সুতরাং,
সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের গতিশক্তি,
দেখা যাচ্ছে,
E1 ≠ E2
যেহেতু, উক্ত সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে, তাই বলা যায় উক্ত সংঘর্ষটি অস্থিতিস্থাপক।
Answer.