A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘2 kW ক্ষমতার…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৮🏢 প্রতিষ্ঠান: জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

2 kW ক্ষমতার একটি ইঞ্জিন 800 kg ভরের একটি বস্তুকে। মিনিটে 9 m উঁচুতে উঠাতে পারে। অপর একটি ইঞ্জিন একই সময়ে 2400 kg পানি 30 m উচ্চতায় উঠাতে পারে। দ্বিতীয় ইঞ্জিন প্রতি সেকেন্ডে 15000 J শক্তি ব্যয় করে।

উত্তর:

কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে।

উত্তর:

অশ্ব ক্ষমতা হলো ক্ষমতার ব্যবহারিক একক। প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা (H.P) বলে।

অর্থাৎ 1H.P=746 J s1
= 746 watt [এক অশ্ব ক্ষমতা এক ওয়াটের 746 গুণ]
সুতরাং, একটি মোটরের ক্ষমতা 1 HP বলতে মোটরটির প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে বুঝায়।

উত্তর:

এখানে, ভর, m1=800 kg
উচ্চতা, h1=9 m
সময়, t1=1 min=60 s
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s2
∴ প্রথম ইঞ্জিনের কার্যকর ক্ষমতা, P1=m1gh1t1=800×9.8×960

=1176 W

সুতরাং, প্রথম ইঞ্জিনের কার্যকর ক্ষমতা 1176 W.

উত্তর:

‘গ’ হতে পাই,
প্রথম ইঞ্জিনের কার্যকর ক্ষমতা, P1=1176 W
প্রথম ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা, P1=2 kW=2000 W
∴ প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা, η1=P1P1×100%=11762000×100%

=58.8%

আবার, দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে,
ব্যয়িত শক্তি, W=15000 J
সময়, t=1 s
∴ প্রদত্ত ক্ষমতা, P2=Wt=150001=15000 W
ভর, m2=2400 kg
উচ্চতা, h2=30 m
সময়, t2=1 min=60 s
∴ দ্বিতীয় ইঞ্জিনের কার্যকর ক্ষমতা, P2=m2gh2t2

=2400×9.8×3060=11760 W

∴ দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা, η2=P2P2×100%=1176015000×100%

=78.4%

η2>η1
প্রথম ইঞ্জিনের তুলনায় দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি হওয়ায় আমার বাসার জন্য দুটি ইঞ্জিনের মধ্যে দ্বিতীয় ইঞ্জিনটিকে পছন্দ করবো।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘2 kW ক্ষমতার…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”