A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘2 m দৈর্ঘ্য…’ সিলেট বোর্ড ২০২৫ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — পদার্থের গাঠনিক ধর্ম🔢 সৃজনশীল নং ৫৭🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

2 m দৈর্ঘ্য ও 1 mm ব্যাসার্ধের ইস্পাতের খন্ডে 15 N বল প্রয়োগ করায় স্বাভাবিক অবস্থায় 2 mm দৈর্ঘ্য বৃদ্ধি হয় এবং এটি স্প্রিং এ রূপান্তর করলে 3 mm প্রসারণ হয়। অপর একটি ধাতব স্প্রিং-এ 4 cm প্রসারণে 6 joule শক্তি সঞ্চিত হয়। (ব্যাসার্ধের পরিবর্তন উপেক্ষা করা হয়েছে)

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো পদার্থের (বস্তুর) একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ার ফলে কোনো বস্তু ভেঙে বা ছিঁড়ে যায় তাকে ঐ পদার্থের অসহ পীড়ন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি ইস্পাতের তারকে বারবার বাঁকালে তারের ভেতরের অণুগুলোর মধ্যকার বন্ধন বারবার টান ও চাপের সম্মুখীন হয়। এই প্রক্রিয়ায় অণুগুলোর অবস্থান সামান্য করে পরিবর্তিত হয় এবং তারা ঘর্ষণের মতো বাধা সৃষ্টি করে। এই ঘর্ষণের ফলে যান্ত্রিক শক্তি তাপে রূপান্তরিত হয়। ফলে তারের অভ্যন্তরে তাপ জমা হতে থাকে এবং তা উত্তপ্ত হয়ে ওঠে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে, তারের দৈর্ঘ্য, L = 2m

তারের ব্যাসার্ধ, r=1 mm=1×10−3 m

প্রযুক্ত বল, F = 15N

তারের দৈর্ঘ্য বৃদ্ধি, l=2 mm=2×10−3 m

ইয়ং এর গুণাঙ্ক, Y =?

আমরা জানি,

Y=FLAl=FLπr2l=15×23.1416×(1×10−3)2×2×10−3=4.77×109Nm−2

অতএব উদ্দীপকের ১ম তারের ইয়ং এর গুণাঙ্ক 4.77×109Nm−2.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

১ম স্প্রিং এর উপর প্রযুক্ত বল, F = 15 N

১ম স্প্রিং এর প্রসারণ, x1=3 mm=0.003 m

∴ ১ম স্প্রিং এর স্প্রিং ধ্রুবক, k1=Fx1=150.003=5000Nm−1

আবার, ২য় স্প্রিং এর সঞ্চিত শক্তি, U = 6J

২য় স্প্রিং এর প্রসারণ, x2=4 cm=0.04 m

আমরা জানি,

U=12k2x22

বা, k2=2Ux22=2×6(0.04)2=7500Nm−1

∴ ২য় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক, k2=7500Nm−1

যেহেতু k2>k1

সুতরাং উদ্দীপকের ২য় স্প্রিং এর অনমনীয়তা বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘2 m দৈর্ঘ্য…’ সিলেট বোর্ড ২০২৫ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”