A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘2 mm ও…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — পদার্থের গাঠনিক ধর্ম🔢 সৃজনশীল নং ৪🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

2 mm ও 4 mm ব্যাসের ও অভিন্ন দৈর্ঘ্যের দুটি তার একটি দৃঢ় অবলম্বন হতে ঝুলানো হল। তার দুটিতে অভিন্ন ওজন প্রয়োগ করলে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধির এক-তৃতীয়াংশ হল। দ্বিতীয় তারটির পয়সনের অনুপাত 0.4।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন তরলের নিজস্ব অণুগুলোর মধ্যকার সংশক্তি বলের তুলনায় তরল-কৌশিক নলের অণুর আসঞ্জন বল বেশি হয়, তখন তরলটি কৌশিক নলকে ভেজায়। বিপরীতক্রমে যখন তরলের নিজস্ব অণুগুলোর পারস্পরিক আকর্ষণ তুলনামূলক বেশি হয়, তখন তরলটি কৌশিক নলকে ভেজায় না। যখন কোনো তরল কৈশিক নলকে ভিজায় তখন এদের মধ্যকার স্পর্শকোণ সূক্ষ্মকোণ হয় ফলে নলের ভিতরের তরলের উপরিতল অবতল আকার ধারণ করায় তলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তরলের পৃষ্ঠটান তলের ক্ষেত্রফল কমিয়ে সমতল করার চেষ্টা করে। এতে একটা ঊর্ধ্বমুখী বল উৎপন্ন হয় বলে নলের ভিতরে তরল উপরে উঠে। আর যখন তরল কৈশিক নলকে ভিজায় না তখন এদের মধ্যকার স্পর্শকোণ স্থূলকোণ হয়। ফলে নলের ভিতরে তরলের উপরিতল উত্তল আকার ধারণ করে। তরলের পৃষ্ঠটান তা সমতল করার চেষ্টা করে বলে একটি নিম্নমুখী বল উৎপন্ন হয়। এতে নলের ভিতরের তরলের পতন ঘটে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, দ্বিতীয় তারের ব্যাসার্ধ, r=42 mm=2 mm
দৈর্ঘ্য বৃদ্ধি, ΔLL=5%=5100=0.05
পয়সনের অনুপাত, σ=0.4
∴ ব্যাসার্ধের পরিবর্তন, Δr= ?

আমরা জানি,
σ=−LrΔrΔL
 বা, Δr=−σrΔLL
 বা, Δr=−0.4×2×0.05
∴Δr=−0.04 mm

এখানে ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে ব্যাসার্ধ হ্রাস পেয়েছে।

সুতরাং ব্যাসার্ধ হ্রাস 0.04 mm (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

১ম তারের ব্যাসার্ধ, r1=2 mm/2=1 mm

২য় তারের ব্যাসার্ধ, r2=4 mm/2=2 mm

ধরি, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি, l1=l
∴ দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি, l2=l3
উভয় তারের আদি দৈর্ঘ্য =L
উভয় তারের প্রযুক্ত বল =F
১ম তারের ইয়ং এর গুণাংক =Y1
২য় তারের ইয়ং এর গুণাংক =Y2
আমরা পাই,

Y1=FLA1l1
Y2=FLA2l2
∴Y1Y2=A2l2A1l1=πr22l3πr12l=r223r12=(2 mm)23(1 mm)2=43
বা, Y1=43Y2
∴Y1>Y2

যেহেতু, ১ম তারের ইয়ং এর গুণাংক ২য় তারের ইয়ং এর গুণাংক অপেক্ষা বেশি। তাই ১ম তারটি বেশি স্থিতিস্থাপক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘2 mm ও…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”