A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘2 মোল পরিমাণ…’ নটরডেম কলেজ ২০২৬ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ১২২🏢 প্রতিষ্ঠান নটরডেম কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

2 মোল পরিমাণ দ্বি-পারমাণবিক গ্যাসের একটি সিস্টেম নিচের চিত্রের ন্যায় যথাক্রমে AB পথে ধীরে ধীরে ও পরে ACB পথে রূপান্তরিত হয়ে B বিন্দুতে উপনীত হলো। Cv=20.77Jmol−1 K−1 এবং R=8.314 Jmol−1 K−1।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা ধ্রুব থাকে তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে সম্পাদিত হয় ফলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি তথা তাপমাত্রা হ্রাস পায়। একারণে তখন সিস্টেম শীত়ল হয়।

রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরিবেশের সাথে সিস্টেমের তাপের আদান-প্রদান হয় না। অর্থাৎ, ΔQ=0 । তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে, ΔQ=ΔU+W বা, 0=ΔU+W বা, ΔU=−W । এখন, আয়তন প্রসারণ ঘটায় কৃতকাজ W ধনাত্মক। সুতরাং, ΔU ঋণাত্মক হবে, যা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির হ্রাস নির্দেশ করে। যেহেতু অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই অভ্যন্তরীণ শক্তির হ্রাস মানে সিস্টেমের তাপমাত্রা হ্যাস পাওয়া। এ কারণে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেহেতু সিস্টেমটি AB পথে ধীরে ধীরে রুপান্তরিত হয়, তাই AB পথ সমোষ্ণ প্রক্রিয়া নির্দেশ করে।

এখানে,

দ্বি-পারমাণবিক গ্যাসের মোল সংখ্যা, n=2 mole

CV=20.77 J mol−1 K−1

R=8.314 J mol−1 K−1

লেখচিত্র থেকে পাই,

A বিন্দুতে

চাপ, PA=4×105 Pa

আয়তন, VA=2×10−3 m3

B বিন্দুর আয়তন,

VB=4×10−3 m3

A বিন্দুর তাপমাত্রা TA হলে , আমরা জানি, PAVA=nRTA

বা, TA=PAVAnR

=(4×105)×(2×10−3)2×8.314

∴TA=48.11 K

যেহেতু AB পথ সমোষ্ণ, তাই B বিন্দুর

তাপমাত্রা TB=TA=48.11 K।

আমরা জানি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ΔU=nCvΔT

বা, ΔUACB=nCV(TB−TA)=2×20.77×(48.11−48.11)

∴ΔUACB=0 J (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
দ্বি-পারমাণবিক গ্যাসের মোল সংখ্যা, n=2 mole
Cv=20.77 J mol−1 K−1
R=8.314 J mol−1 K−1
‘গ’ থেকে প্রাপ্ত,
A বিন্দুর তাপমাত্রা, TA=48.11 K
B বিন্দুর তাপমাত্রা TB=48.11 K
লেখচিত্র থেকে পাই,
A বিন্দুর আয়তন, VA=2×10−2 m3
C বিন্দুর চাপ =A বিন্দুর চাপ

=PC=PA=4×105 Pa

C বিন্দুর আয়তন =B বিন্দুর আয়তন =VC=VB=4×10−3 m3

C বিন্দুর তাপমাত্রা TC হলে,

TC=Pc VCnR
=(4×105)×(4×10−3)2×4.314
∴ TC=96.223 K

গাসের মোলার আপেক্ষিক তাপ CP হলে,

CP=CV+R=20.77+8.314
∴CP=29.084 J mol−1 K−1

AB পথে এনট্রপির পরিবর্তন (ΔSAB) :
যেহেতু AB পথ সমোষ্ণ, তাই ΔUAB=0 এবং QAB=WAB।

আমরা জানি, সমোষ্ণপ্রক্রিয়ায় কৃতকাজ,

আয়তনWAB=nRTAln⁡(VBVA) আয়তন 
=(2)×(8.314)×(48.11)×ln⁡(4×10−32×10−3)
=554.52 J

সুতরাং,

ΔSAB=QABTA=WABTA=554.5248.11
∴ΔSAB=11.526JK−1

ACB পথে এট্রপির পরিবর্তন (ΔSACB):ΔSACB=ΔSAC+ΔSCB.
AC পথে এন্ট্রপির পরিবর্তন (সমচাপ প্রক্রিয়া):

ΔSAC=nCpln⁡(TCTA)=2×29.084×ln⁡(96.22348.111)
=40.328JK−1

CB পথে এন্ট্রপির পরিবর্তন (সমআয়তন প্রক্রিয়া):

ΔSCB=nCvln⁡( TB TC)=2×20.77×ln⁡(48.11196.223)
=−28.799JK−1

মোট এন্ট্রপির পরিবর্তন: ΔSACB=ΔSAC+ΔSCB=40.328+(− 28.799)

=11.529JK−1

দেখা যাচ্ছে, ΔSAB=ΔSACB=11.529JK−1,

সুতরাং, ACB ও AB উডয় পথেই এন্ট্রপির পরিবর্তন একই হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘2 মোল পরিমাণ…’ নটরডেম কলেজ ২০২৬ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”