A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘20 ms−1 আদিবেগে…’ যশোর বোর্ড ২০২৩ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

20 ms1 আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 m দূরে থেকে 6 ms1 সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করল।

উত্তর:

সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে।

উত্তর:

কোনো গতিশীল বস্তুর নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিকে একই দিকে অতিক্রমকারী বস্তুর গতি হলো পর্যায়বৃত্ত গতি। অন্যদিকে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে অতিক্রান্তকালে বস্তুর গতি হলো স্পন্দন গতি। সরল দোলকের গতির ক্ষেত্রে দোলকের বব পর্যায়কালের অর্ধেক সময় একদিকে চলে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে। এটি স্পন্দন গতির বৈশিষ্ট্য যা পর্যায়বৃত্ত গতির ধর্ম নয়। তাই বলা যায়, সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়।

উত্তর:

দেওয়া আছে, নিক্ষেপণ বেগ, u=20 ms1
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms2
বলটির সর্বোচ্চ উচ্চতা, h= ?
বলটি উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় বেগ, v=0 ms1

 

আমরা জানি, v2=u22gh
বা, 2gh=u2v2
বা, h=u2v22g
বা, h=(20)2022×9.8
h=20.408 m. (Ans.)

উত্তর:

ধরা যাক, শূন্যে থাকার সময় বা উড্ডয়নকাল Ts এবং Ts পর বলটির সরণ, h=0 m.
এখানে, নিক্ষেপণ বেগ, u=20 ms1
এবং অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms2

 

আমরা জানি,

h=uT12gT2
0=uT12gT2

বা, 2uT=gT2
বা, TT2=g2u
বা, T=2ug
বা, T=2×209.8
T=4.08 s.

 

উদ্দীপক হতে, নিশানের সমবেগ, v=6 ms1
4.08 s সময়ে নিশানের অতিক্রান্ত দূরত্ব, s=vT

=6×4.08
=24.48 m

যা 30m অপেক্ষা কম। সুতরাং নিশান সমবেগে ছুটে এসে বলটি ধরতে পারবে না।

17 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘20 ms−1 আদিবেগে…’ যশোর বোর্ড ২০২৩ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”