A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘2010 সালে 20gm…’ রাজশাহী বোর্ড ২০২২ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ২১🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

2010 সালে 20gm ভরের তেজক্রিয় পদার্থ ছিলো। যার একটি গড় আয়ু 12.5 বছর। 2020 সালে অন্যটির 8 gm অবশিষ্ট থাকে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন পরমাণুর ভর হল এর নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। পরমাণুর মধ্যে মোট প্রোটন ও নিউট্রন সংখ্যা যত তার চেয়ে পরমাণুর প্রকৃত ভর অল্প কম হয়, এই অল্প পরিমাণ ভর কমে যাওয়াই হল ভরত্রুটি ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

১. রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তিস্তরের আকার ও আকৃতি সম্বন্ধে কোন ধারণা দেওয়া হয়নি। কিন্তু বোরের পরমাণু মডেলে বৃত্তাকার শক্তিস্তরের ধারণা দেওয়া হয়েছে।

২. রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। কিন্তু বোরের পরমাণু মডেলে বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

৩. রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা দেয় না। কিন্তু বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা দেওয়া হয়েছে।

৪. শক্তির শোষণ বা বিকিরণ সম্বন্ধে কোন ধারনা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেওয়া হয়নি। কিন্তু বোরের পরমাণু মডেলে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গড় আয়ুT=1λ,λ=1 T=112.5=0.08

,

অর্ধায়ু,T1/2=0.6930.08=8.67y

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,১ম পদার্থটির গড় আয়ু,τ=12.5yr
সময়, t1=(2020−2010)yr=10
সময়, t2=(2030−2010)yr=20
প্রাথমিক ভর,m0=20 g
2020 সালে ২য় পদার্থটির অবশিষ্ট ভর,m= 8 g

১ম ও ২য় পদার্থটির ক্ষয় ধ্রুবক যথাক্রমে λ1 ও λ2 হলে,

λ1=1τ=112.5yr=0.08yr−1

২য় পদার্থের ক্ষেত্রে,

m=m0e−λ2t1

বা, e−λ2t1=mm0
বা, −λ2t1=ln⁡(mm0)
বা, λ2=ln⁡(m0 m)t1=ln⁡(20 g8 g)10yr

∴λ2=0.092yr−1

এখন, 2030 সালে ১ম ও ২য় পদার্থটির অবশিষ্ট ভর যথাক্রমে m1 ও m2 হলে, m1=m0e−λ1t2=20 g×e−0.08yr−1×20yr

∴m1=4.04 g

আবার, m2=m0e−λ2t2=20 g×e−0.092yr−1×20yr

∴m2=3.18 g

গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যাচ্ছে, m1≠m2

সুতরাং 2030 সালে উভয় পদার্থ সমপরিমাণে অবশিষ্ট থাকবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘2010 সালে 20gm…’ রাজশাহী বোর্ড ২০২২ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”