| ㅤ | A. Nayan20 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘…’ ২০১৬ – শ্রণিকরণ, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
শ্রেণিকরণ করা হয় বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে।
শ্রেণিকরণে বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়। এ শ্রেণিকরণ বস্তু বা ঘটনাকে যেভাবে বিভক্ত করা হয় তা মানসিকভাবে, বাস্তবে নয়। তাই শ্রেণিকরণকে একটি মানসিক প্রক্রিয়া বলা হয়।
উদ্দীপকের চিত্র-১-এ প্রাকৃতিক শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে।
শ্রেণিকরণ করা হয় বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে। আর যে শ্রেণিকরণ প্রক্রিয়ায় বস্তু বা ঘটনার মধ্যকার মৌলিক, অপরিহার্য ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়, তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। প্রাকৃতিক শ্রেণিকরণের সাদৃশ্যগুলো প্রকৃতি প্রদত্ত। ব্যক্তির এখানে কোনো কর্তৃত্ব থাকে না। এছাড়া প্রাকৃতিক শ্রেণিকরণ সাধারণ বা সকলের উদ্দেশ্য পূরণের জন্য করা হয়ে থাকে।। প্রাকৃতিক শ্রেণিকরণ বৈজ্ঞানিক নিয়মের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। তাই প্রাকৃতিক শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়ে থাকে। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক শ্রেণিকরণ হলো বিজ্ঞানভিত্তিক ও বাস্তব যুক্তিপ্রসূত। তাই প্রাকৃতিক শ্রেণিকরণ খুবই গুরুত্বপূর্ণ।
উদ্দীপকের চিত্র-১-এর শ্রেণিকরণ প্রক্রিয়ার তুলনায় চিত্র-২-এর শ্রেণিকরণ প্রক্রিয়া অধিক ব্যবহার উপযোগী। মন্তব্যটি সর্বিক।
উদ্দীপকের 'চিত্র-১' প্রাকৃতিক শ্রেণিকরণ এবং 'চিত্র-২' কৃত্রিম শ্রেণিকরণকে নির্দেশ করে। প্রাকৃতিক শ্রেণিকরণে বস্তু বা ঘটনার মধ্যকার মৌলিক, অপরিহার্য ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়ে থাকে। এ শ্রেণিকরণ করা হয় সাধারণের উদ্দেশ্য পূরণের জন্য। অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণ করা হয় বস্তু বা ঘটনার মধ্যকার বাহ্যিক ও অমৌলিক সাদৃশ্যের ভিত্তিতে। এখানে ব্যক্তির বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য শ্রেণিকরণ করা হয়। ব্যক্তির বিশেষ ব্যবহারিক উদ্দেশ্য পূরণই থাকে এখানে মূল লক্ষ্য।
সুতরাং দেখা যাচ্ছে যে, মৌলিক ও অপরিহার্য সাদৃশ্য বা বৈসাদৃশ্য ছাড়া প্রকৃতিক শ্রেণিকরণ করা যায় না। আর কৃত্রিম শ্রেণিকরণ করার ক্ষেত্রে মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের প্রয়োজন হয় না। ব্যক্তির নির্বাচিত বা ব্যক্তির উদ্দেশ্য পূরণের উপযোগী সাদৃশ্য দ্বারা কৃত্রিম শ্রেণিকরণ করা যায়। তাই কৃত্রিম শ্রেণিকরণ প্রক্রিয়া অধিক ব্যবহার উপযোগী।