A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ২০১৮ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ৮📅 সাল ২০১৮⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ঘৃণাবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত কিছুটা নমনীয়, স্থিতিস্থাপক ও ছিদ্রযুক্ত দণ্ডই হলো নটোকর্ড।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Urochordata উপপর্বের প্রাণীরা মূলত সামুদ্রিক এবং স্থবির। এরা লার্ভা অবস্থায় সচল কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল। তাই এদের প্রজনন ও খাদ্য আহরণের জন্য প্রাকৃতিকভাবে সাইফন পদ্ধতির উপর নির্ভর করতে হয়। এর মাধ্যমে এরা সাগরের পানি গ্রহণ করে এবং তা সজোরে ফোয়ারার মতো করে ত্যাগ করে। তাই এদেরকে সাগর ফোয়ারা বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A-তে বর্ণিত প্রাণীগুলো হলো কেঁচো, জোঁক। এই প্রাণীগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এদের পর্ব শনাক্ত করা যায়। এদের বৈশিষ্ট্য হলো-

i. এদের দেহ লম্বা, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও এপিথেলিয়াম নিঃসৃত পাতলা কিউটিকল এ আবৃত।

ii. এদের দেহে প্রকৃত খণ্ডায়ন উপস্থিত, আংটির মতো অনেকগুলো একই রকম খণ্ডক নিয়ে গঠিত।

iii. এদের চলন অঙ্গ হলো- কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া।

iv. দেহের প্রায় প্রতিটি খণ্ডকে রেচন অঙ্গ নেফ্রিডিয়া অবস্থিত।

V. রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির।

উপরোক্ত বৈশিষ্ট্য অনুসারে প্রাণীগুলো হলো অ্যানিলিডা পর্বের অন্তর্গত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের C-তে বর্ণিত প্রাণীগুলো হলো সাপ, সিংহ এবং B-তে বর্ণিত প্রাণীগুলো হলো ঘাসফড়িং, তেলাপোকা। এদের বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে বোঝা যায় কোন প্রাণীগুলো উন্নত। নিম্নে এদের বৈশিষ্ট্য আলোচনা করা হলো-

সাপ, সিংহ- এর দেহে ভ্রূণাবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর নমনীয়, স্থিতিস্থাপক নটোকর্ড থাকে। কিন্তু ঘাসফড়িং ও তেলাপোকায় তা অনুপস্থিত। সাপ ও সিংহের নটোকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা, নলাকার স্নায়ুরজ্জু থাকে যা পরিবর্তিত হয়ে সম্মুখে মস্তিষ্ক ও পশ্চাতে সুষুম্মাকাণ্ড গঠন করে। কিন্তু ঘাসফড়িং ও তেলাপোকায় স্নায়ুরজ্জু মূলত অঙ্কীয়, নিরেট ও গ্রন্থিযুক্ত। এদের সুষুম্মাকাণ্ড নেই। রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত ধরনের, হৃৎপিণ্ড পৃষ্ঠীয়ভাবে অবস্থিত এবং হিমোসিল নিয়ে গঠিত। অপরদিকে সাপ ও সিংহের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, হৃৎপিণ্ড অঙ্কীয়ভাবে অবস্থিত এবং হিমোসিল নেই। এছাড়া শ্রেণিবিন্যাসের ধাপে ঘাসফড়িং ও তেলাপোকা আর্থোপোডা এবং সাপ ও সিংহ কর্ডাটা পর্বের অন্তর্গত। সাধারণত উন্নততর বৈশিষ্ট্যের অধিকারী প্রাণীরা শ্রেণিবিন্যাসের নিচের দিকের ধাপে অবস্থান করে। কর্ডাটা পর্ব সবচেয়ে নিচে এবং আর্থ্রোপোডা পর্ব এর আগে অবস্থান করে।

উপরোক্ত বৈশিষ্ট্যগুলো থেকে বলা যায়, ঘাসফড়িং ও তেলাপোকা থেকে সাপ ও সিংহ উন্নত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ২০১৮ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”