A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ২০২৪ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৭৪📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুটি বিপরীত আধানযুক্ত আয়ন খুব কাছাকাছি থাকলে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন মেঘকে আকর্ষন করে। ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটে এবং ক্যাটায়নের দিকে আংশিক স্থানান্তরিত হয়। ইলেকট্রন মেঘের এ ধরনের স্থানান্তরকে আয়ন বিকৃতি বা পোলারায়ন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ইলেকট্রনের প্রবেশ ক্রম অনুসারে Cr এর ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিলো

Cr(24) =1S2 2S2 2p6 3s2 3p63d4 4S2

 

কিন্তু প্রচলিত নিয়মানুযায়ী অরবিটাল গুলো পূর্ণ বা অধিপূর্ণ অবস্থায় অধিক স্থিস্মৃতিশীল হয়। তাই শেষদিকে শুধু একটি অরবিটালে (4S) পূর্ন রাখায় চেয়ে, দুটি অরবিটাল (3d, 4S) অর্ধপূর্ণ রাখলে ক্রোমিয়ার অধিকতর সুস্থিতি অর্জন করে। এই সুস্থিতি অর্জন করতেই ক্রোমিয়াম সাধারণ নিয়ম ভেঙ্গে করে 4S থেকে একটি ইলেকট্রন 3d-তে পাঠিয়ে দেয় এবং নিম্নোক্ত বিন্যাস অর্জন করে।

Cr(24) =1S2 2S2 2p6 3s2 3p63d5 4S1

 

ফলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যাতিক্রম ঘটে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Fe(OH)3 সম্পৃক্ত দ্রবণের,

PH = 9.76

বা, 14 - POH = 9.76

বা, POH = 14 - 9.76

বা, -log [OH-] = 4.24

∴ [OH-] = 10-4.24 
     = 5.75 × 10-5
A পাত্রে Fe(OH)3 এর সম্পৃক্ত দ্রবন বিদ্যমান। Fe(OH)3 দ্রবনে নিম্নরূপে বিয়োজিত হয়-

Fe(OH)3⇌ Fe3+ + 3OH-

∴ 1 mol Fe(OH)3 বিয়োজিত হয়ে 1mol Fe3+ ও 3 মোল OH- আয়ন উৎপন্ন হয়।

∴ [Fe3+] = Smol/L

             = 5.75 × 10-5 molL-1

[OH-] = 3S molL-1

            = 3 × 5.75 × 10-5 mol

            = 1.725 × 10-4 mol-1

∴Fe(OH)3 দ্রবণের দ্রাব্যতার গুনফল, Ksp = [Fe3+] [OH-]

= (5.75 × 10-5) × (1.725 ×10-4)3 mol-1

= 2.95 × 10-10 mol4L-4

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A ও B পাত্রকে মিশ্রিত করলে নিম্নরূপ বিক্রিয়া দেখায়-

2Fe(OH)3 + 3H2SO4→ Fe2(SO4)3 + 6H2O

Fe(OH)3 জলীয় দ্রবনে নিম্নরূপে বিয়োজিত হয়-

Fe(OH)3⇌ Fe3+ + 3OH-

Fe3+ আয়নের প্রকৃত ঘনমাত্রা নির্ণয়ঃ

এখানে,

S1 = 1.2×10-5

V1 = 100 mL

V2 = (100 + 150)mL

     = 250mL

S2 = ?

 

আমরা জানি,

V1S1=V2S2⇒S2=V1S1V2=100×5.75×10−5250=2.3×10−5

আবার, H2SO4 জলীয় দ্রবণের নিম্নরূপে বিয়োজিত হয়,

H2SO4⇌ 2H+ + SO42-

মিশ্রণে SO42- এর প্রকৃত ঘনমাত্রা নির্ণয়ঃ

এখানে,

S1 = 1.2×10-2M

S2 = ?

V1 = 150 mL

V2 = 250mL

 

আমরা জানি,

V1 S1=V2 S2⇒S2=V1 S1 V2=150×1.2×10−2250=7.2×10−3

Fe2(SO4)3 জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত হয়-

Fe2(SO4)3⇌ 2Fe3+ + 3SO42-

∴Fe2(SO4)3 এর আয়নিক গুনফল,

Kip = (Fe3+)2 × (SO42-)3

      = (2.3×10-5)2 × (7.2 × 10-3)3

      = 1.97 × 10-16

দেওয়া আছে, Ksp = 1.2 × 10-22

যেহেতু Kip > Ksp।

সুতরাং, মিশ্রনে লবন অধঃক্ষিপ্ত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ২০২৪ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”