| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ২০২৪ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
মানুষের রক্তবাহিকায় অবস্থিত ব্যারোরিসেপ্টর অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে বার্তা পাঠায় তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের হৃদস্পন্দন মাত্রা ও শক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিকের সামগ্রিক প্রক্রিয়াই হলো ব্যারোরিফ্লেক্স।
SAN হলো সাইনো-অ্যাট্রিয়াল নোড যা ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে, ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনাক্যাভার ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে কিছু স্নায়ু প্রান্তসহ অল্প সংখ্যক হৃদপেশি তন্তু নিয়ে গঠিত।
AVN হলো অ্যাট্রিও ভেন্টিকুলার নোড যা ডান অ্যাট্রিয়াম-ভেন্ট্রিকুলার প্রাচীরে অবস্থিত, হৃদপেশি তন্তু নিয়ে গঠিত এক ধরনের বিশেষ টিস্যু।

প্রবাহমান রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হওয়ার সময় রক্তবাহিকার প্রাচীরে সৃষ্ট পার্শ্বীয় চাপই হলো রক্তচাপ। নির্দিষ্ট বয়সে স্বাভাবিক যে রক্তচাপ থাকা দরকার তার চেয়ে যদি বেশি থাকে বা কম থাকে তবে তা রোগের নির্দেশ করে। মি. আলভির রক্তচাপ দিনের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন হয়। কখনও তার উচ্চচাপ এবং কখনও নিম্নচাপ লক্ষ করা যায়। মি. আলভির রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য নিচের পদক্ষেপগুলো নেওয়া উচিত-
(১) দেহের ওজন বৃদ্ধি না করা।
(২) নিয়মিত শারীরিক পরিশ্রম করা, হাঁটা, ব্যায়াম করা এবং খেলাধুলার অভ্যাস করা।
(৩) চর্বিযুক্ত খাবার বর্জন করা।
(৪) সুষম খাদ্য গ্রহণ করা।
(৫) পরিমাণের অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা।
(৬) ধূমপান, মদ্যপান ও অন্য যেকোনো নেশা হতে বিরত থাকা।
(৭) নিয়মিত দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুমানো।
(৮) মানসিক চাপমুক্ত ও দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করা।
(৯) খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকা।
(১০) নিয়মিত ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনা।