A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ১০২📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্থির তাপমাত্রায় ও স্থির চাপে একটি উভমুখী বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের সক্রিয় ভর যেমন মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ এর গুণফল এবং বিক্রিয়কসমূহের সক্রিয় ভরের গুণফলের অনুপাত একটি স্থির রাশি হয়ে থাকে যাকে সাম্যধুবক বা সাম্যাঙ্ক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

খাদ্য সংরক্ষণে প্রিজারভেটিভস ব্যবহৃত হয়। কেননা উদ্ভিজ্জ ফলমূল, শাক-সবজি, প্রাণিজ মাছ-মাংসসহ যেকোনো কাঁচা বা রান্না করা খাদ্যবস্তু নষ্ট হওয়ার প্রধান কারণ হলো-
(i) জীবাণু (ব্যাকটেরিয়া, ঈস্ট, মোল্ডস) দ্বারা পচন।
(ii) এনজাইম বা উৎসেচকের প্রভাবে O₂ এর উপস্থিতিতে খাদ্যবস্তুর রাসায়নিক জারণ বা বিযোজন।
(iii) ধাতব আয়নের প্রভাবে তৈল ও চর্বিযুক্ত খাদ্যবস্তুতে জারণ-বিযোজন বিক্রিয়া।

সুতরাং, জীবাণু দ্বারা খাদ্যবস্তুর পচন, এনজাইম দ্বারা খাদ্যবস্তুর জারণ ও ধাতব আয়ন দ্বারা বর্ণ পরিবর্তন ও তৈল-চর্বির জারণ-বিযোজন ক্রিয়া থেকে খাদ্যবস্তুকে নিরাপদ রাখার জন্য প্রিজারভেটিভস ব্যবহৃত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত মডেলটির সর্ববহিঃস্থ কক্ষপথ হলো ৪র্থ কক্ষপথ। নিচে এ কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তা নির্ণয় করা হলো-

সুতরাং, সর্ববহিঃস্থ কক্ষপথ শক্তিস্তরে মোট ইলেকট্রন সংখ্যা 32টি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ইলেকট্রনটি N শেল তথা ৪র্থ শক্তি স্তরে অবস্থান করছে। এখান থেকে L শেল তথা ২য় শক্তিস্তরে ধাপান্তরিত হলে বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ হবে তা নিচে গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো-

উদ্দীপক অনুসারে-

২য় শক্তিস্তরের জন্য, n1=2

৪র্থ শক্তিস্তরের জন্য, n2=4

রিডবার্গ ধ্রুবক, RH=109678 cm−1

তরঙ্গ দৈর্ঘ্য, λ=?

 

1λ=RH(1n12−1n22)

বা, 1λ=109678×(122−142)

  =109678×(0.25−0.0625)

বা, 1λ=20564.627

বা, λ=486.27×10−7 cm

∴λ=486.27 nm[∵10−7 cm=1 nm]

যেহেতু বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 450 nm – 500 nm এর মধ্যে, সেহেতু রশ্মিটির বর্ণ হবে আসমানী।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”