A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১১৭📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব পদার্থ খাদ্যের সাথে পরিমিত পরিমাণে মিশিয়ে খাদ্যকে বিভিন্ন অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ঈস্ট, মোল্ড-এর আক্রমণ থেকে রক্ষা করা হয় সেসব পদার্থই প্রিজারভেটিভস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Rf হলো উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ও দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাত।

Rf এর মান সর্বদা 1 অপেক্ষা কম হবে কেননা মিশ্রণের কোনো উপাদান কর্তৃক কাগজে অতিক্রান্ত দূরত্ব < দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। দ্রাবকের অতিরিক্ত তরলতা বা fluidity এর কারণে এর সচলতার গতিবেগ বেশি বলেই এমনটি ঘটে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

পাত্র-B এর মোল সংখ্যা =40×0.151000=6×10−3 mol

পাত্র-C এর মোল সংখ্যা =20×0.21000=4×10−3 mol

পাত্রদ্বয়ের দ্রবণ মিশ্রিত করলে নিচের বিক্রিয়াট ঘটে,

2KOH+H2SO4→ K2SO4+2H2O

বিক্রিয়া অনুসারে,

2 mol KOH বিক্রিয়া করে, =1 molH2SO4 এর সাথে

∴6×10−3 molKOH বিক্রিয়া করে =6×10−32 molH2SO4 এর সাথে

  =3×10−3 molH2SO4 এর সাথে

∴ অবশিষ্ট H2SO4=(4×10−3−3×10−3)mol

 =1×10−3 mol

সুতরাং, H2SO4 এর ঘনমাত্রা =1×10−3 mol601000 L=0.0167M

H2SO4  দ্বি-ক্ষারীয় অম্ল হওয়ায়-

pH=−log⁡(2×0.0167)=1.48

সুতরাং, B ও C পাত্রের দ্রবণদ্বয়ের মিশ্রণের pH মান 1.48।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A পাত্রের দ্রবণের ক্ষেত্রে,

100 mL0.1MCH3COOH=(100×0.1)mLMCH3COOH=10 mL1MCH3COOH

এবং B পাত্রের দ্রবণের ক্ষেত্রে-

40 mL0.15MKOH=(40×0.15)mL I M KOH =6 mL1MKOH

পাত্রদ্বয়ের দ্রবণ মিশ্রিত করলে নিচের বিক্রিয়া ঘটে-

দেখা যাচ্ছে, সাম্যাবস্থায়  4 mL1MCH3COOH ও 6 mL 1 M CH3COOK দ্রবণে থেকে যায়। কাজেই CH3COOH ও CH3COOK এর মিশ্রণ অম্লীয় বাফার হিসেবে কাজ করবে। এ মিশ্রণে সামান্য এসিড বা ক্ষার যোগ করলে pH এর মান পরিবর্তন হবে না। নিচে তা বিশ্লেষণ করা হলো-

বাফার দ্রবণে CH3COOH ও CH3COOK উপাদানদ্বয় নিম্নরূপে বিয়োজিত হয়-

CH3COOH(aq)⇌CH3COO−(aq)+H+(aq)CH3COOK(aq)⇌CH3COO−(aq)+K+(aq)

মিশ্রণটিতে সামান্য পরিমাণ এসিড H2SO4 যোগ করলে প্রদত্ত H+ আয়নগুলো দ্রবণে বিদ্যমান CH3COO− আয়নের সাথে যুক্ত হয়ে মৃদু তড়িৎ বিশ্লেষ্য CH3COOH উৎপন্ন করে।

H+(aq)+CH3COO−(aq)⟶CH3COOH(aq)

দেখা যাচ্ছে যে, তাতে H+ আয়নের ঘনমাত্রা বাড়ে না। অর্থাৎ pH মানের কোনো পরিবর্তন হয় না।
আবার বাফার দ্রবণে সামান্য ক্ষার যোগ করলে দ্রবণের OH− আয়নের ঘনমাত্রা বেড়ে যায়। তা দ্রবণে থাকা H+ আয়নের সাথে যুক্ত হয়ে H₂O তৈরি করে। দ্রবণে যতটুকু H+ আয়নের ঘাটতি হয় CH3COOH ডানদিকে সরে গিয়ে সে ঘাটতি পূরণ করে। ফলে OH− আয়ন যোগ করার ফলাফল প্রশমিত হয় এবং pH মান স্থির থাকে।

H++OH−⟶H2O

সুতরাং দেখা যাচ্ছে যে, উদ্দীপকের বাফার মিশ্রণে সামান্য এসিড বা ক্ষার যোগ করলে pH এর মান পরিবর্তন হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”