| ㅤ | A. Nayan18 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘…’ ২০২৫ – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
যে সীমারেখা দ্বারা উষ্ণ সমুদ্রস্রোতের নীল জলরাশি এবং শীতল সমুদ্রস্রোতের গাঢ় সবুজ জলরাশি পরস্পর মিলিত হয় এবং উভয় জলরাশির সীমারেখা স্পষ্ট বোঝা যায় তাকে হিমপ্রাচীর বলে।
বিভিন্ন কারণে ভূপৃষ্ঠে কতকগুলো নির্দিষ্ট ও নিয়ত বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। প্রধান সমুদ্রস্রোতগুলো এ বায়ুপ্রবাহের পথ অনুসরণ করে। বায়ুর গতিপথ পরিবর্তিত হলে সমুদ্রস্রোতেরও গতিপথ পরিবর্তিত হয়। যেমন- ঋতু পরিবর্তনের ফলে মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তিত হয়, সেই সাথে সমুদ্রস্রোতেরও দিক পরিবর্তিত হয়। সুতরাং বলা যায়, বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির অন্যতম কারণ।
ঘী উদ্দীপকে চিত্র-২ দ্বারা মরা কটাল বা মরা জোয়ারকে বোঝানো হয়েছে। নিম্নে তার ধরন বর্ণনা করা হলো-
সপ্তমী ও অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সাথে এক সমকোণে অবস্থান করে পৃথিবীকে আকর্ষণ করে। ফলে সেদিন পৃথিবীর ওপর তাদের আকর্ষণ শক্তি আড়াআড়িভাবে কার্যকর হয়। এসময় চাঁদের দিকে এবং এর বিপরীত দিকে জোয়ার এবং সমকোণে অবস্থিত সূর্যের আকর্ষণেও সূর্যের ও এর বিপরীত দিকে জোয়ার হয়। কিন্তু উভয়ের আকর্ষণ আড়াআড়ি হওয়ায় কোনো আকর্ষণই পুরোপুরিভাবে কার্যকর হয় না। কারণ চাঁদের অধিক আকর্ষণী শক্তির ফলে চাঁদের দিকে মুখ্য জোয়ার এবং প্রতিপাদ স্থানে গৌণ জোয়ার হলেও-একই সময়ে সে স্থানে সূর্যের আকর্ষণে ভাটা হয়। আবার চন্দ্রের প্রেক্ষিতে সমকোণে অবস্থিত সূর্যের আকর্ষণে যে স্থানে জোয়ার হওয়ার কথা চন্দ্রের আকর্ষণে সে 'স্থানে ভাটা হয়, ফলে সেখানে ভাটার 'পানি অন্যান্য দিনের তুলনায় তেমন একটা নেমে যায় না। এ কারণে এ দুই দিন জোয়ারের পানি স্ফীতি সবচেয়ে কম হয়। পূর্ণিমা ও. অমাবস্যার প্রবল জোয়ারের পর সপ্তমী ও অষ্টমী তিথিকে মরা জোয়ার বা মরা কটাল বলে।
সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত বিষয়টি মরা কটালের অন্তর্ভুক্ত।