A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ২০২৬ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — চলন ও অঙগচালনা🔢 সৃজনশীল নং ৫৫📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হেপারিন হলো বেসোফিল থেকে উৎপন্ন একটি বিশেষ পদার্থ যা রক্তনালির গাত্রে রক্ত জমাট রোধ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানবদেহের লসিকাতন্ত্রকে দ্বিতীয় সংবহনতন্ত্র বলা হয়। এই বিশেষ তন্ত্রটি মূলত লসিকা, লসিকা নালি এবং লসিকা গ্রন্থি নিয়ে গঠিত। লসিকাতন্ত্রের গ্রন্থিগুলোতে থাকা লিম্ফোসাইট জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে দেহকে রক্ষা করে। এছাড়া রক্তনালির বাইরের অতিরিক্ত তরল ও পুষ্টি উপাদান এই তন্ত্রের নালিগুলো আবার রক্তে ফিরিয়ে নেয়। দেহের সামগ্রিক রোগ প্রতিরোধ এবং তরল পরিবহন বজায় রাখতে এই তন্ত্রটি একটি অপরিহার্য মাধ্যম। রক্তের পরিপূরক হিসেবে কাজ করার কারণেই এই পুরো ব্যবস্থাকে দ্বিতীয় সংবহনতন্ত্র বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে দেখানো 'B' চিহ্নিত অংশটি হলো অস্থি। নিচে অস্থির সূক্ষ্ম গঠন ব্যাখ্যা করা হলো-
অস্থি পেরিঅস্টিয়াম নামক দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত থাকে। এর কেন্দ্রস্থলে লম্বালম্বি ফাঁপা গহ্বরযুক্ত মেডুলারি গহ্বর বা মজ্জা গহ্বর থাকে। গহ্বরটি লাল বা হলুদ মজ্জায় পূর্ণ থাকে। এ মজ্জা গহ্বরকে অস্থি অংশ হতে পৃথক করে রাখে এন্ডোস্টিয়াম নামক আবরণী।
অস্থির গাঠনিক একক হলো হ্যাভারসিয়ানতন্ত্র। এটি একটি হ্যাভারসিয়ান নালি, কতগুলো ল্যামেলি, ল্যাকুনা, ক্যানালিকুলি ইত্যাদি নিয়ে গঠিত। হ্যাভারসিয়ান নালিটি এর কেন্দ্রে থাকে। এ নালির মধ্য দিয়ে শিরা, ধমনি, লসিকানালি ও স্নায়ুতন্ত্র প্রসারিত হয়। অস্থির ম্যাট্রিক্স হ্যাভারসিয়ান নালিকে কেন্দ্র করে ৫-১৫টি স্তরে সজ্জিত থাকে, যা ল্যামেলি নামে পরিচিত। ল্যামেলিসমূহের সংযোগস্থলে ল্যাকুনা নামের ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থান থাকে। এসব ফাঁকা স্থানে অস্টিওসাইট অবস্থান করে। ল্যাকুনার চর্তুদিকে সূক্ষ্ম, ক্ষুদ্র ক্যানালিকুলি নামক কতগুলো নালিকা বিস্তৃত হয়ে ল্যাকুনাগুলোর মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে। অস্থির অভ্যন্তরে হ্যাভারসিয়ান নালিগুলো একে অপরের সাথে ভকম্যানস নালি দ্বারা যুক্ত থাকে। হ্যাভারসিয়ানতন্ত্রসমূহের অন্তবর্তী স্থানে কঠিন ম্যাট্রিক্স ও অস্টিওসাইট বিদ্যমান থেকে অস্থির দৃঢ়তা প্রদান করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে A ও B দ্বারা যথাক্রমে অস্থি ও তরুণাস্থিকে চিহ্নিত করা হয়েছে। নিচে অস্থি ও তরুণাস্থির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
i. তরুণাস্থি অর্ধকঠিন, নমনীয় ও স্থিতিস্থাপক ম্যাট্রিক্স এবং বিভিন্ন তন্তু ও কোষ নিয়ে গঠিত যোজক কলা। অন্যদিকে অস্থি কঠিন, অনমনীয়, অস্থিতিস্থাপক ম্যাট্রিক্স এবং বিভিন্ন অস্থিকোষ নিয়ে গঠিত।
ii. তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম আবরণী দ্বারা আবৃত থাকে আর অস্থিতে থাকে পেরিঅস্টিয়াম আবরণী।
iii. গোলাকৃতির কন্ড্রোব্লাস্ট ও কন্ড্রোসাইট কোষ থাকে তরুণাস্থির ম্যাট্রিক্সে। আর অস্থির ম্যাট্রিক্সে জালকাকৃতির গঠনে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট ও অস্টিওক্লাস্ট কোষ থাকে।
iv. তরুণাস্থিতে অস্থিমজ্জা না থাকলেও অধিকাংশ অস্থিতে অস্থিমজ্জা থাকে।
v. তরুণাস্থির অর্ন্তগঠনে হ্যাভারসিয়ান তন্ত্র অনুপস্থিত কিন্তু অস্থিতে তা বিদ্যমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ২০২৬ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”