| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ২০২৬ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
সমসংস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ের একটি হলো অপরটির অ্যালিল।
ABO ব্লাড গ্রুপের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ-
i. অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে এই ব্লাড গ্রুপিং করা হয়েছে।
ii. কোন ব্যক্তির রক্তে প্রাপ্ত এন্টিজেনের নামানুসারে ঐ গ্রুপের রক্তের নামকরণ হয় এবং ঐ রক্তে বিপরীত এন্টিবডি থাকে। যেমন a অ্যান্টিজেন বিশিষ্ট রক্তের গ্রুপ A এবং ঐ রক্তে উপস্থিত অ্যান্টিবডি B।
উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, প্রকট এপিস্ট্যাসিসকে অনুসরণ করে। নিচে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করা হলো-
একটি প্রকট জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে প্রকট এপিস্ট্যাসিস বলে। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সে জিনকে এপিস্ট্যাটিক জিন ও যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে হাইপোস্ট্যাটিক জিন বলে।
সাদা লেগহর্ণ (CCII) ও সাদা ওয়াইনডট (ccii) মোরগ মুরগিতে এপিস্ট্যাসিস এর উপস্থিতি লক্ষ করা যায়। এদের মধ্যে ব্রুস ঘটালে F₁ জনুতে সকল মোরগের বাচ্চা সাদা বর্ণের (Ccli) হয়। প্রথম অপত্য বংশে রঙিন পালকের জন্য দায়ী জিন উপস্থিত থাকলেও প্রকট এপিস্ট্যাসিস এর কারণে তারা প্রকাশিত হতে পারে না। ওয়াইনডট মোরগ-মুরগির দেহে কোনো রঙিন পালকের প্রকট জিন থাকে না বলে তারা প্রাকৃতিকভাবেই সাদা হয়। কিন্তু লেগহর্ন জাতের মোরগ-মুরগিতে রঙিন পালকের প্রকট জিন (C) থাকে। কিন্তু এদের ক্রোমোসোমের অন্য একটি লোকাসে একটি বা দুটি এপিস্ট্যাটিক জিন (I) থাকায় রঙিন পালকের প্রকট জিন (C) দমিত থাকে। ফলে বর্ণ প্রকাশে বাঁধাপ্রাপ্ত হয়।
উদ্দীপকে বেটসন ও পানেট পরিচালিত প্রকট এপিস্ট্যাসিস-এর সদা লেগহর্ণ জাতের মোরগ-মুরগির ওপর পরীক্ষাটি নির্দেশ করা হয়েছে। উল্লিখিত পরীক্ষায় F₁ জনুর জাতগুলো সাদা পালক বিশিষ্ট হলেও এদের মধ্যে ক্রস করলে F₂ জনুতে ১৩: ৩ অনুপাতে সাদা ও রঙিন পালক সৃষ্টি হয়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-
সাদা লেগহর্ণ জাতের মোরগ-মুরগিতে রঙিন পালক প্রকাশের জন্য প্রকট জিন (C) থাকলেও এপিস্ট্যাটিক জিনের (I) কারণে তা প্রকাশিত হতে পারে না। কিন্তু F₁ জনুতে প্রাপ্ত অর্থাৎ উদ্দীপকের পিতা-মাতার মধ্যে যখন ক্রস ঘটানো হয়, তখন F₂ জনুতে এপিস্ট্যাটিক জিনের অনুপস্থিতির কারণে অপত্যতে প্রকট জিন (c) রঙিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। আর যেসব অপত্যতে এপিস্ট্যাটিক জিন উপস্থিত থাকে, সেখানে সাদা বৈশিষ্ট্যই বহাল থাকে। নিচের ক্রসের মাধ্যমে তা আরো ভালোভাবে বোঝা যায়-
এখানে চেকার বোর্ড থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে, F₂ জনুতে তিনটি রঙিন অপত্য বা সন্তান পাওয়া যাচ্ছে।
সুতরাং, উদ্দীপকের সাদা পিতা-মাতা হতে রঙিন সন্তান পাওয়া সম্ভব।