| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ২০২৬ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
ডিম ফুটে যে তরুণ ঘাসফড়িং বের হয়ে আসে তাই নিম্ফ।
মেসোগ্লিয়াকে অকোষীয় স্তর বলা হয়, কারণ এটি এক্টোডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝে অবস্থিত একটি জেলির মতো স্বচ্ছ, বর্ণহীন ও স্থিতিস্থাপক স্তর, যার নিজস্ব কোনো কোষ থাকে না। এটি মূলত ভিত্তিস্তর হিসেবে কাজ করে এবং স্নায়ু ও পেশি কোষের তন্তু ধারণ করলেও নিজে কোষ দিয়ে গঠিত নয়।
উদ্দীপকের 'M' নির্দেশিত অঙ্গটি হলো ওমাটিডিয়াম। ঘাসফড়িং এর দর্শন অঙ্গ পুঞ্জাক্ষির গঠনগত ও কার্যগত একককে বলা হয় ওমাটিডিয়াম। নিচে ওমাটিডিয়ামের বিভিন্ন অংশের গঠন বর্ণনা করা হলো-
ওমাটিডিয়ামের কর্নিয়া হলো ষড়ভুজাকৃতির উত্তল কিউটিকল নির্মিত আবরণ। প্রতিটি কর্নিয়ার নিচে একজোড়া কর্নিয়াজেন কোষ থাকে। কর্নিয়াজেন কোষের নিচের চারটি লম্বাকৃতি ও বৃত্তাকারে পরস্পরের সাথে সংযুক্ত কোষগুলোই হলো ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন হলো ক্রিস্টালাইন কোন কোষ দ্বারা পরিবেষ্টিত একটি শক্ত স্বচ্ছ আন্তঃকোষীয় গঠন। সাধারণত, দুটি প্রাথমিক রঞ্জক কোষ দিয়ে ক্রিস্টালাইন কোনটি ঘেরা থাকে। আটটি দর্শনকোষ নিয়ে গঠিত রেটিনুলা হলো ওমাটিডিয়ামের ভিত্তি অংশ। র্যাবডোম হলো রেটিনুলার কোষসমূহের কেন্দ্রে অবস্থিত একটি অক্ষীয় দণ্ডাকার গঠন। রেটিনুলার আবরণী কোষ হলো আইরিশ আবরণী পর্দার প্রলম্বিত অংশবিশেষ যা ওমাটিডিয়ামগুলোকে পৃথক করে রাখে। ওমাটিডিয়ামগুলো একত্রিতভাবে গুচ্ছাকারে একটি ভিত্তি পর্দার উপরে অবস্থান করে। প্রতিটি ওমাটিডিয়ামের নিচ প্রান্তে ভিত্তি পর্দা ভেদ করে এক গুচ্ছ দর্শন স্নায়ুতন্তু অবস্থিত।
উদ্দীপকের 'N' চিহ্নিত অঙ্গটি হাইড্রার নেমাটোসিস্ট নির্দেশ করা হয়েছে। হাইড্রার ভিন্ন ভিন্ন কোষে নেমাটোসিস্টের বিভিন্ন প্রকারভেদ দেখা যায়। নিচে তা বর্ণনা করা হলো-
১. পেনিট্র্যান্ট/স্টিনোটিল: সবচেয়ে বড় আকৃতির নেমাটোসিস্ট যার সূত্রকটি বেশ লম্বা ও প্রান্ত খোলা। সূত্রকের গোড়ায় তিনটি বার্ব ও তিন সারি বার্বিউল আছে।
২. ভলভেন্ট/ডেসমোনিম: সবচেয়ে ক্ষুদ্রাকৃতির বার্ব ও বার্বিউলবিহীন নেমাটোসিস্ট। এর সূত্রকটি খাটো, বদ্ধ প্রান্তবিশিষ্ট এবং সব অবস্থায় প্যাঁচানো।
৩. স্টেরিওলিন গ্লুটিন্যান্ট/অ্যাট্রাইকাস আইসোরাইজা: সবচেয়ে ছোট নেমাটোসিস্ট যাতে বার্ব ও বার্বিউল নেই। সূত্রকটি ছোট ও প্রান্তভাগ খোলা।
৪. স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট/হলোট্রাইকাস আইসোরাইজা: মাঝারি আকৃতির নেমাটোসিস্ট। সূত্রকটি লম্বা, প্রান্তভাগ খোলা এবং ক্ষুদ্রাকৃতির এক সারি কাঁটা রয়েছে।