| ㅤ | A. Nayan20 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘…’ ২০২৬ – প্রতীকী যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
সমমানিক যোজক এর প্রতীকী রূপ হলো (ট্রিপল বার)।
"প্রতীক যুক্তির বৈধতা ও অবৈধতা নির্ণয়ে সহায়ক"- বলতে বোঝায় যে, প্রতীকের ব্যবহারের ফলে যুক্তির আকারগত কাঠামো স্পষ্ট হয়ে ওঠে, যা দ্রুত ও নির্ভুল বিশ্লেষণে সাহায্য করে।
সাধারণ ভাষায় প্রকাশিত যুক্তি অনেক সময় দীর্ঘ, জটিল ও অস্পষ্ট হতে পারে। প্রতীকের সাহায্যে যুক্তির এই জটিলতাকে পরিহার করে একে সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট রূপে প্রকাশ করা যায়। এর ফলে সত্য সারণি বা অন্যান্য যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যুক্তির বৈধতা বা অবৈধতা অত্যন্ত সহজে ও নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব হয়।
দৃশ্যকল্প-৩ একটি সংযোজক (Conjunctive) যুক্তিবাক্য।
দৃশ্যকল্প ৩-এর বাক্যটি হলো: "সিক্তা সুন্দর গান গায় ও নাচ করে।” এটি একটি সংযোজক (Conjunctive) যুক্তিবাক্য। ধরি, সিত্তা সুন্দর গান গায় = p এবং সিক্তা নাচ করে = ৭. যোজক 'ও' এর প্রতীক হলো '' (ডট)। সুতরাং, দৃশ্যকল্প ৩-এর প্রতীকী রূপ হলো: p.q।
সংযোজক বাক্যের সত্য সারণি-
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ যথাক্রমে কৃত্রিম সংকেত বা প্রতীক এবং প্রাকৃতিক সংকেতকে নির্দেশ করে। এদের মধ্যকার পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো:
কৃত্রিম সংকেত বা প্রতীক হলো এমন কিছু যা অন্য কোনো কিছুর উপস্থিতি বা অর্থ নির্দেশ করে। দৃশ্যকল্প-১ এ 'খুলি ও হাড়ের চিহ্ন' একটি কৃত্রিম সংকেত বা প্রতীক। এটি মানুষ সচেতনভাবে বিপদ বা বিষাক্ত পদার্থ বোঝানোর জন্য তৈরি করেছে। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ 'সূর্য ও সূর্যমুখী ফুল' একটি প্রাকৃতিক সংকেতকে নির্দেশ করে, যেখানে সূর্যের উপস্থিতিতে ফুলের মুখ ফেরানো একটি প্রাকৃতিক নিয়ম।
প্রতীক বা কৃত্রিম সংকেত সবসময় মানুষের ইচ্ছা ও সামাজিক স্বীকৃতির ওপর নির্ভরশীল। যেমন- বিপদ বোঝাতে আমরা অন্য কোনো চিহ্নও ব্যবহার করতে পারতাম। কিন্তু প্রাকৃতিক সংকেত মানুষের ইচ্ছাধীন নয়; এটি প্রকৃতির অমোঘ নিয়ম ও কার্যকারণ সম্পর্কের ওপর ভিত্তি করে ঘটে। সূর্যের আলো ও তাপের প্রতিক্রিয়ায় সূর্যমুখী ফুলের পরিবর্তন একটি বস্তুগত সম্পর্ক। দৃশ্যকল্প-১ এর প্রতীকটি সর্বজনীনভাবে স্বীকৃত একটি কৃত্রিম চিহ্ন যা নির্দিষ্ট অর্থ বহন করে। কিন্তু দৃশ্যকল্প-২ এর বিষয়টি অভিজ্ঞতালব্ধ একটি প্রাকৃতিক ঘটনা। প্রতীকের ক্ষেত্রে অর্থটি আরোপিত, কিন্তু প্রাকৃতিক সংকেতের ক্ষেত্রে অর্থটি সহজাত বা বস্তুগত।
পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-১ হলো মানুষের তৈরি একটি কৃত্রিম সংকেত (প্রতীক) যা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনে ব্যবহৃত হয়, আর দৃশ্যকল্প-২ হলো প্রাকৃতিক সংকেতের একটি লক্ষণ যা কোনো ঘটনার স্বাভাবিক উপস্থিতি নির্দেশ করে। এই কৃত্রিমতা ও প্রাকৃতিকতাই এদের মধ্যকার প্রধান পার্থক্য।