A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১৪৪📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Cu2+ এর ইলেকট্রন বিন্যাস: 1s22s22p63s23p63d94s0।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সব অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয় না তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। HF জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয় না, এর -কারণ হলো H – F বন্ধনটি খুব শক্তিশালী। ফ্লোরিনের আকার খুব ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি, ফলে সে হাইড্রোজেনকে দৃঢ়ভাবে ধরে রাখে। তাই HF জলীয় দ্রবণে দ্রবীভূত হলেও খুব অল্প পরিমাণে H+ আয়ন দান করে।

HF⇌H++F−

এই কম আয়নের কারণেই HF একটি দুর্বল অ্যাসিড।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের পাত্র A এর দ্রবণটি CH3COOH| CH3COOH একটি দুর্বল এসিড বলে এর pH মান নির্ণয় করতে অসওয়ান্ডের লঘুকরণ সূত্র ব্যবহার করা হয়।

দেওয়া আছে, 

[CH3COOH]=0.25M 

বা, C =0.25M 

Ka=1.8×10−5 

অসওয়াল্ডের লঘুকরণ সূত্রানুসারে,

α=KaC=1.8×10−50.25=8.485×10−3 

আবার,

[H+]=α×C=8.485×10−3×0.25=2.12×10−3M 

আমরা জানি,

pH=−log⁡[H+]=−log⁡(2.12×10−3)=2.67 

সুতরাং, পাত্র A এর দ্রবণের pH মান 2.67 । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A-পাত্রের দ্রবণের ক্ষেত্রে, 
25 mL0.25MCH3COOH দ্রবণ =6.25 mLIMCH3COOH 

আবার, B পাত্রের দ্রবণের ক্ষেত্রে- 
15mL0.25MKOH দ্রবণ =(15×0.25)mL1MKOH 

=3.75M1MKOH 

C-পাত্রে সংঘটিত বিক্রিয়া- 

দেখা যাচ্ছে, সাম্যাবস্থায় 2.5 mL1MCH3COOH ও 3.75mL1MCH3COOK দ্রবণে অবশিষ্ট থাকে। এজন্য CH3COOH ও CH3COOK এর মিশ্রণ অম্লীয় বাফার হিসেবে কাজ করবে। এ দ্রবণে সামান্য এসিড (HCl) বা সামান্য ক্ষার (NaOH) যোগ করলে pH মানের কোনো পরিবর্তন হবে না। নিচে তা বিশ্লেষণ করা হলোCH3COOH ও CH3COOK বাফ়ার উপাদানদ্বয় দ্রবণে নিম্নরূপে দ্রবীভূত হয়-

CH3COOH⇌CH3COO−+H+CH3COOK⟶CH3COO−+K+

১. সামান্য পরিমাণ এসিড অর্থাৎ H+আয়ন বাফার দ্রবণে যোগ করা হলে প্রদত্ত H+আয়নগুলো দ্রবণে বিদ্যমান CH3COO−আয়নের সাথে যুক্ত হয়ে নিম্নরূপে মৃদু তডিৎ বিশ্লেষ্য CH3COOH উৎপন্ন করে। 

H+(aq)+CH3COO−(aq)→CH3COOH(aq) 

এসিটিক এসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য হওয়ায় সামান্য পরিমাণে বিয়োজিত হয়। তাই ঐ বাফার দ্রবণে প্রদত্ত অম্ল দ্বারা H+ আয়নের ঘনমাত্রা বাড়ে না। অর্থাৎ pH -এর মান অপরিবর্তিত থাকে।

২. সামান্য পরিমাণে ক্ষারক অর্থাৎ OH−আয়ন এই বাফার দ্রবণে যোগ করলে অতিরিক্ত OH−আয়ন দ্রবণে উপস্থিত H+আয়নের সাথে যুক্ত হয়ে H2O উৎপন্ন করে। ফলে দ্রবণে মোট OH− আয়নের ঘনমাত্রা স্থির থাকে। তাই এসিটিক এসিডের সাম্যাবস্থা ডানদিকে সরে গিয়ে H+আয়ন তৈরি করে বিক্রিয়ারত H+আয়নের অভাব পূর্ণ করে।

OH−(aq)+H+(aq)→H2O(ℓ)CH3COOH(aq)⇌CH3COO−(aq)+H+(aq)

সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের C পাত্রে সামান্য HCl বা সামান্য NaOH যোগ করলে pH মানের কোনো পরিবর্তন হবে না। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”