A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ২০২৬ – সংবেদন ও প্রত্যক্ষণ, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ optional📚 বই মনোবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ মনোবিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — সংবেদন ও প্রত্যক্ষণ🔢 সৃজনশীল নং ৩২📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি ইন্দ্রিয়সমূহকে নিয়োজিত করার নামই হলো মনোযোগ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সংবেদন হলো একটি প্রান্তীয় প্রক্রিয়া এবং প্রত্যক্ষণ হলো একটি কেন্দ্রীয় প্রক্রিয়া। সংবেদনের কাজ হলো উদ্দীপকের থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে উদ্দীপনা গ্রহণ এবং তা মস্তিষ্কে তা প্রেরণ। কিন্তু প্রত্যক্ষণের কাজ পূর্ণভাবে বিকশিত হয় মস্তিষ্কের সংযোগ এলাকার সক্রিয় ভূমিকার কারণে। এই কারণে দুটি প্রক্রিয়াই আলাদা, তবে একে অপরের সাথে সম্পর্কিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত অধ্যাসটি জ্যামিতিক অধ্যাস। অধ্যাস হলো এমন এক ভ্রান্ত প্রত্যক্ষণের অভিজ্ঞতা যেখানে বাস্তব উদ্দীপকের ত্রুটিপূর্ণ প্রত্যক্ষণ সংঘটিত হয়। আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতার কারণে এ  ধরনের অধ্যাস ঘটে। জ্যামিতিক রেখা কোণ ইত্যাদি বিষয়ের পরিমাণ সম্পর্কে নানা ধরনের চাক্ষুষ ভ্রান্তি দেখা যায়। এ ধরনের ভ্রান্তিকে জ্যামিতিক অধ্যাস বলে। জ্যামিতিক অধ্যাস দুটি সমান রেখাকেও ছোট বড় দেখা যায়, একই সরলরেখার অংশ হলেও তাদের ভিন্ন মনে হয়। দুটি লম্বা ও আনুভূমিক রেখার মধ্যে একটিতে বড় ও আরেকটি ছোট দেখায় জ্যামিতিক অধ্যাসের কারণে। উদ্দীপকে একটি রেখা বড় এবং আরেকটি ছোট দেখাচ্ছে। এটি জ্যামিতিক অধ্যাসে ঘটে থাকে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ জ্যামিতিক অধ্যাস দেখা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত বিষয়গুলো হলো ফাঁকপূরণ ও ধারাবাহিকতা যা প্রত্যক্ষণের বস্তুনিষ্ঠ শর্তকে নির্দেশ করে। যেসকল উপাদান উদ্দীপক দ্বারা সৃষ্টি হয়ে প্রত্যক্ষণকে প্রভাবিত করে তাদেরকে উদ্দীপক উপাদান বা সংবেদনের বস্তুনিষ্ঠ শর্ত বলে। এগুলো কোনো ব্যক্তির উপর নির্ভর করে না। ব্যক্তিভেদে একই শর্ত প্রযোজ্য হয়। যেমন- নৈকট্য, সাদৃশ্য, ধারাবাহিকতা, ফাঁকপূরণ, বিশেষ পরিচিতি, প্রতিসাম্য, সরলতা, সাধারণ ধর্ম প্রত্যক্ষণের বস্তুনিষ্ঠ শর্ত। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ ফাঁকপূরণ ও ধারাবাহিকতা বস্তুনিষ্ঠ শর্তের প্রমাণ পাওয়া যায়। প্রত্যক্ষণ সংগঠনের ক্ষেত্রে কোনো বস্তুর ফাঁক থাকলে আমরা তা পূরণ করে প্রত্যক্ষ করি। বৃত্তটির মধ্যে ফাঁক থাকলেও তা পূরণ করে প্রত্যক্ষণ করি। আবার, পরের রেখাটি একটি সরলপথে আরেকটি বাঁকা হয়ে চলছে যা দেখার ক্ষেত্রে সহজ প্রবণতা রয়েছে। দুটি শর্তই প্রত্যক্ষণের জন্য গুরুত্বপূর্ণ শর্ত। উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলা যায়, প্রত্যক্ষণের কিছু শর্ত রয়েছে যা বস্তুর উপর নির্ভরশীল এগুলো প্রত্যক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ২০২৬ – সংবেদন ও প্রত্যক্ষণ, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”