A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘20∘C,22∘C,24∘C,32∘C এবং 34∘C…’ চট্টগ্রাম বোর্ড ২০২১ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ২২🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

20∘C,22∘C,24∘C,32∘C এবং 34∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ যথাক্রমে 17.54 mm,19.83 mm,22.38 mm, 35.66 mm এবং 39.90 mm পারদ চাপ ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভেতরের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাই ঐ বায়ুর শিশিরাঙ্ক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 72% বলতে আমরা বুঝি-
i. বায়ুর তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের ঐ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার শতকরা 72 ভাগ জলীয় বাষ্প বায়ুতে আছে।
ii. বায়ুর তাপমাত্রা ঐ বায়ুতে উপস্থিত জলীয় বাম্পের চাপ একই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাম্পের চাপের 100 ভাগের 72 ভাগ অর্থাৎ 72100 অংশ।
iii. ঐ বায়ুর শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100 ভাগের 72 ভাগ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, সিলেটের ক্ষেত্রে শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ1=32∘C
সিক্ত বাল্বের তাপমাত্রা, θ2=25∘C
বায়ুর তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক, G = 1.63
শিশিরাঙ্ক, θ= ?
আমরা জানি, θ=θ1−G(θ1−θ2)

=32∘C−1.63×(32∘C−25∘C)=20.59∘C

অতএব, উদ্দীপক অনুসারে উল্লেখিত দিনে সিলেটের শিশিরাঙ্ক 20.59∘C.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

‘গ’ হতে পাই, সিলেটের শিশিরাঙ্ক 20.59∘C.

এখানে, কুয়াকাটায় শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ′1=33∘C

সিক্ত বাল্বের তাপমাত্রা θ2′=27∘C

33∘C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক, G′=1.62

কুয়াকাটায় শিশিরাঙ্ক,

θ′=θ1′−G′(θ1′−θ2′)
=33∘C−1.62×(33∘C−27∘C)
=23.28∘C

এখন, উদ্দীপকে প্রদত্ত উপাত্ত অনুসারে 20∘C থেকে 22∘C এর মধ্যে 2∘C তাপমাত্রার জন্য সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন

=(19.83−17.54)mmHg 
=2.29 mmHg 

∴0.59∘C তাপমাত্রার পরিবর্তনে সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন

=2.29 mmHg×0.592
=0.68 mmHg

∴ সিলেটে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাম্পচাপ,

f=17.54 mmHg+0.68 mmHg
=18.22 mmHg

সিলেটে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাম্পচাপ, F=35.66 mmHg
∴ সিলেটে আপেক্ষিক আর্দ্রতা,

R=f F×100%=18.22 mmHg35.66 mmHg×100%=51%

উদ্দীপক হতে, 22∘C থেকে 24∘C তাপমাত্রার মধ্যে 2∘C তাপমাত্রার জন্য সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন

=(22.38−19.83)mmHg 
=2.55 mm/Hg 

∴(24−23.28)∘C=0.72∘C তাপমাত্রার পরিবর্তনের জন্য সম্পৃক্ত

বাম্পচাপে পরিবর্তন =2.55 mmHg×0.722=0.918 mmHg

∴ কুয়াকাটায় শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ,

f′=(22.38−0.918)mmHg
=21.46 mmHg

আবার, 32∘C থেকে 34∘C তাপমাত্রার মধ্যে 2∘C তাপমাত্রার জন্য সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন

=(39.90−35.66)mmHg 
=4.24mmHg 

∴1∘C তাপমাত্রার জন্য সম্পৃক্ত বাম্পচাপে পরিবর্তন

=4.24 mmHg2=2.12 mmHg

∴ কুয়াকাটায় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ,

F′=(35.66+2.12)mmHg=37.78 mmHg

∴ কুয়াকাটায় আপেক্ষিক আর্দ্রতা,

R′=f′F′×100%=21.46 mmHg37.78 mmHg×100%=56.8%

উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায়, R<R′ অর্থাৎ সিলেটে আপেক্ষিক আর্দ্রতা কুয়াকাটা অপেক্ষা কম। ফলে সিলেটে অপেক্ষাকৃত বেশি স্বস্তিবোধ হবে। অতএব, উক্ত দিনে বেড়ানোর জন্য সিলেটকে অগ্রাধিকার দেওয়া উচিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘20∘C,22∘C,24∘C,32∘C এবং 34∘C…’ চট্টগ্রাম বোর্ড ২০২১ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”