A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘23 A,24 B,29C[A,…’ সিলেট বোর্ড ২০২৩ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

23 A,24 B,29C

[A, B, C প্রচলিত প্রতীক নয়]

উত্তর:

মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। কোনো রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, তাকে সংশ্লিষ্ট পদার্থের মোল বলে।

উত্তর:

খ প্রতি লিটার দ্রবণের মধ্যে যদি M2 অর্থাৎ 0.5 M দ্রব দ্রবীভূত থাকে তাকে ঐ দ্রবণের সেমিমোলার দ্রবণ বলে।

Na2CO3 এর আণবিক ভর =23×2+12+16×3
=106

এখন 1 লিটার 1MNa2CO3 দ্রবণে Na2CO3 এর পরিমাণ =106 g

1 লিটার 0.5MNa2CO3 দ্রবণে Na2CO3 এর পরিমাণ  =(106×0.5)g=53 g

অতএব 1 LNaCO3 এর দ্রবণে M2 ( 0.5 M ) বা 53 gNa2CO3 দ্রবীভূত

থাকলে তাকে 0.5MNa2CO3 দ্রবণ বলে।

উত্তর:

ভ্যানাডিয়াম (V) মৌলটির ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ :
23 V1 s22 s22p63 s23p63 d34 s2.
ভ্যানাডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি d orbital-এ প্রবেশ করায় এটি d block মৌল।
পর্যায় নির্ণয়ঃ ভ্যানাডিয়ামের ইলেকট্রনসমূহ মোট 4 টি স্তরে বিন্যস্ত। সুতরাং 23 V চতুর্থ পর্যায়ের মৌল।
গ্রুপ নির্ণয়ঃ ভ্যালাডিয়াম মৌলটি d block মৌল হওয়ায় এর গ্রুপ হবে d অরবিটালের মোট eও যোজ্যতা স্তরের মোট eএর যোগফল, অর্থাৎ, d অরবিটালের e+s অরবিটালের e=3+2=5 অর্থাৎ 23 V মৌলটি গ্রুপ-5 এ অবস্থিত।
অতএব, ভ্যানাডিয়াম (V) মৌলটি পর্যায় সারণির ৪র্থ পর্যায়ের গ্রুপ-5 এ অবস্থিত।

উত্তর:

24Cr29Cu মৌল দুইটির eবিন্যাস সাধারণ নিয়মে করা যায় না। নিম্নে তা বিশ্লেষণ করা হলোঃ
আফবাউ নীতি অনুসারে পরমাণুতে ইলেকট্রন অরবিটালসমূহের শক্তির ক্রমানুসারে, কম থেকে বেশি শক্তিসম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। সুতরাং Cr ও Cu এর eবিন্যাস নিম্নরূপঃ

24Cr1 s22 s22p63 s23p63 d44 s2
29Cu1 s22 s22p63 s23p63 d94 s2

কিন্তু সমশক্তিসম্পন্ন অরবিটালসমূহ অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিতি অর্জন করে। অর্থাৎ, np3,np6,nd5,nd10,nf7nf14 বিন্যাস অধিকতর স্থায়ী হয়। এ কারণে 24Cr29Cu মৌলের eবিন্যাস ব্যতিক্রম নিয়মে হয়। সুতরাং 24Cr29Cu মৌলের e বিন্যাস নিম্নরূপ হয়ঃ

24Cr1 s22 s22p63 s23p63 d54 s1
29Cu1 s22 s22p63 s23p63 d104 s1

অতএব, 24Cr29Cu মৌলদ্বয়ের eবিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম হয় ।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘23 A,24 B,29C[A,…’ সিলেট বোর্ড ২০২৩ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)”