A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘25 °C তাপমাত্রায়…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১৩৩🏢 প্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

25 °C তাপমাত্রায় ও 1 atm চাপে বিক্রিয়াটি নিম্নরূপ :

PCl5( g)⟷PCl3( g)+Cl2( g);ΔH=(+)ve

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্থির তাপমাত্রায় ও স্থির চাপে একটি উভমুখী বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের সক্রিয় ভর যেমন মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ এর গুণফল এবং বিক্রিয়কসমূহের সক্রিয় ভরের গুণফলের অনুপাত একটি স্থির রাশি হয়ে থাকে যাকে সাম্যধ্রুবক বা সাম্যাঙ্ক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

BeCO3 এর বিয়োজন তাপ SrCO3 থেকে কম। কারণ ফাজানের নীতি অনুসারে ক্যাটায়নের আকার যত ছোট হয় পোলারায়ন তত অধিক হয়। পোলারায়ন যত বেশি হয় তার বিয়োজন তাপ তত কম হয়। BeCO3 ও SrCO3 যৌগ দুটির ক্যাটায়ন Be2+ ও Sr2+ 'এবং ক্যাটায়নের আকারের ক্রম Be2+ < Sr2+। Be2+ ক্যাটায়নের আকার ছোট হওয়ায় BeCO3 যৌগে পোলারায়ন বেশি হয়। এজন্য BeCO3 এর বিয়োজন তাপমাত্রা SrCO3 থেকে কম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি, PCl5( g)⟷PCl3( g)+Cl2( g)

বিক্রিয়াটির মোলার সাম্যধুবক, Kc=[PCl3][Cl2][PCl5]=CPCl3×CCl2CPCl5...(i)

আবার বিক্রিয়ার আংশিক চাপ ধ্রুবক, Kp=PPCl3×PCl2PPCl5...(ii)

আদর্শ গ্যাস সমীকরণ মতে,

PV=nRT

বা, P=nVRT=CRT

P এর মান (ii) নং সমীকরণে বসিয়ে,

Kp=(CRT)PCl3×(CRT)Cl2(CRT)PCl5=CPCl3×(RT)×CCl2×(RT)CPCl5×(RT)

বা, Kp=CPCl3×CCl2CPCl5×(RT)2−1=Kc(RT)[∵Kc=CPCl3×CCl2CPCl5]

এটিই উদ্দীপকের বিক্রিয়ার Kp ও Kc এর মধ্যে সম্পর্ক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি-

PCl5( g)⟷PCl3( g)+Cl2( g);ΔH=(+)ve

বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। নিচে বিক্রিয়ার সাম্যধুবকের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব চিত্রসহ ব্যাখ্যা করা হলো-

তাপমাত্রার প্রভাব : সাম্যাংকের উপর তাপমাত্রার প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। উভমুখী বিক্রিয়ায় স্থির তাপমাত্রায় সাম্যাংকের মান স্থির থাকে। কিন্তু তাপমাত্রা হ্রাসবৃদ্ধি ঘটালে সাম্যাবস্থার অবস্থানের মতো সাম্যাংকের মানও পরিবর্তিত হয়। সাম্যাংকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যার জন্য বিজ্ঞানী ভ্যান্ট হফ একটি সমীকরণ প্রদান করেছেন। ভ্যান্ট হফের সমীকরণটি- log⁡Kp=−(ΔH2.303R)×1T+ ধুবক এ সমীকরণটি একটি সরলরেখার সমীকরণ। সমীকরণ Y = mx + C এর সাথে তুলনীয়। এক্ষেত্রে Y অক্ষ বরাবর log Kp এবং X অক্ষ বরাবর 1T স্থাপন করলে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাপহারী বিক্রিয়ার সাম্যাংকের মান বৃদ্ধি পায়।

সুতরাং, উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে সাম্যধ্রুবকের মান বৃদ্ধি পায়।
চাপের প্রভাব : সাম্যধ্রুবকের উপর চাপের কোনো প্রভাব নেই। কারণ ভ্যান্ট হফের সূত্রটি থেকে দেখা যায় সাম্যধুবক কেবল তাপমাত্রার উপর নির্ভরশীল। তাই চাপের পরিবর্তনে সাম্যধুবকের মান বৃদ্ধি বা হ্রাস পায় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘25 °C তাপমাত্রায়…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”