A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘250 °C তাপমাত্রা…’ রংপুর ক্যাডেট কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১৩২🏢 প্রতিষ্ঠান রংপুর ক্যাডেট কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

250 °C তাপমাত্রা ও। atm চাপে PCI; এর 40% বিয়োজিত হয়। বিক্রিয়াটি-

(ii) A(g)+2 B( g)↔C(g)+D(g);ΔH

=−250 kJ/mol

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বিক্রিয়ার কাঙ্ক্ষিত উৎপাদের মোট আণবিক ভর এবং বিক্রিয়াতে ব্যবহৃত সকল বিক্রিয়কের সংকেত ভরের যোগফলের অনুপাতকে এটম ইকোনমি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর এসিডের তীব্রতা বৃদ্ধি পায়। কারণ একই জারণ মান বিশিষ্ট অক্সিএসিডের ক্ষেত্রে যে অক্সি এসিডের কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, সে এসিড তত বেশি তীব্র। যেমন HNO3 ও H3PO4 উভয় যৌগের কেন্দ্রীয় পরমাণুর চার্জ + 5 হওয়া সত্ত্বেও N পরমাণুর আকার P পরমাণু অপেক্ষা ক্ষুদ্র-হওয়ায় HNO3 এর তীব্রতা বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (i) নং প্রদত্ত বিক্রিয়াটি, PCl5( g)⟷PCl3( g)+Cl2( g)

এখানে, α=40%=0.40

P=1 atm.

বিক্রিয়ার সাম্যধ্রুবক, 

Kp=α21−α2×P=(0.4)21−(0.4)2×1=0.19 atm

 

এখানে,

Δn=1

R=0.0821LatmK−1 mol−1

 T=250∘C=523 K

আবার Kp ও Kc এর মধ্যে সম্পর্ক-

Kp=Kc(RT)Δn

বা, Kc=Kp(RT)Δn

=0.19(0.0821×523)1

=4.42×10−3 mol L−1

সুতরাং, PCI5 এর বিয়োজন ধ্রুবক Kc=4.42×10−3 mol L−1।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি-

A(g)+2 B( g)⟷C(g)+D(g);ΔH=−250 kJ/mol

বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া। নিচে বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা ও চাপ বৃদ্ধির বা হ্রাসের প্রভাব লা-শাতেলিয়ার নীতির আলোকে ব্যাখ্যা করা হলো-

তাপমাত্রার প্রভাব: বিক্রিয়াটি তাপোৎপাদী হওয়ায় কম তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ C(g) ও D(g) এর পরিমাণ বৃদ্ধি করে। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক A ও B এর বিয়োজন হ্রাস পায় এবং বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বামে সরে আসে। ফলে উৎপাদের পরিমাণ হ্রাস পায়।

চাপের প্রভাব: বিক্রিয়াটি গ্যাসীয় উভমুখী বিক্রিয়া এবং আয়তন হ্রাসের মাধ্যমে ঘটে (বিক্রিয়কের মোল সংখ্যা ও ও উৎপাদের মোল সংখ্যা 2)। কাজেই অধিক চাপে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ C ও D এর পরিমাণ বৃদ্ধি করে। চাপ হ্রাস করলে বিক্রিয়ক A ও B এর বিয়োজন হ্রাস পায়। ফলে বিক্রিয়ার সাম্যাবস্থা বামে সরে আসে এবং উৎপাদের পরিমাণ হ্রাস পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘250 °C তাপমাত্রা…’ রংপুর ক্যাডেট কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”