| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘250 g M2A…’ যশোর বোর্ড ২০১৭ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

250 g M2A এর দ্রবণে M2A এর দ্রাব্যতা তাপমাত্রার সাথে নিম্নরূপে পরিবর্তিত হয়। M ও A এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ও 16।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
যে সকল বস্তু নিজে বিক্রিয়ার গতিকে প্রভাবিত করতে পারে না কিন্তু প্রভাবকের সাথে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে তাদেরকে প্রভাবক বিবর্ধক বলা হয়।
ইথার পাতনের সময় সম্পূর্ণরূপে অনার্দ্র করা হয় না কারণ বিশুদ্ধ ইথার বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পার অক্সাইড যৌগ গঠন করে, ফলে পাতনকালের শেষের দিকে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। ইথারের সাথে বায়ুর অক্সিজেনের সংযোগে গঠিত বিক্রিয়া হলো-
উদ্দীপকে M এবং A এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 এবং 16 সুতরাং M2A যৌগ হলো H2S।
এখানে, দেওয়া আছে,
45°C তাপমাত্রায় দ্রাব্যতা, S1 = 37
দ্রবণের ভর, M1 = 250 g
দ্রবের ভর, m1 = ?
আমরা জানি,
বা,
বা,
বা,
আবার,25°C তাপমাত্রায়,
এখানে, দ্রাব্যতা, S2 = 28
দ্রাবকের ভর, M2 - m2 = 182.48
দ্রবের ভর, m2 = ?
আমরা জানি,
বা,
বা,
= 51.09 g
কেলাসিত H2S এর পরিমাণ= m1 - m2
= (67.52-51.09)
= 16.43 g
যেহেতু M ও A এর পারমাণবিক সংখ্যা 1 ও 16 তাই M ও A মৌলদ্বয় হলো হাইড্রোজেন (H) ও সালফার (S)। সুতরাং M2A যৌগটি
হবে H2S। এই H2S হলো স্বল্প দ্রবণীয় পদার্থ এবং নিম্নোক্তভাবে বিয়োজিত হয়:
H2S HoooooI 2H+ + S2–
Ksp = [2H+]2 × [S2–]
উক্ত দ্রবণটিতে তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ HCl (MZ, Z = 17) যোগ করা হলে H2S এর দ্রাব্যতা হ্রাস ঘটবে। কারণ এতে সমআয়ন H+ বিদ্যমান। নির্দিষ্ট তাপমাত্রায় H2S এর সম্পৃক্ত দ্রবণে H+ ও S2- আয়নের ঘনমাত্রার গুণফল সর্বদা ধ্রুবক থাকে।
এ গুণফলের মান ঐ তাপমাত্রায় দ্রবটির দ্রাব্যতার গুণফলের সমান। এখন H2S দ্রবের সম্পৃক্ত দ্রবণে যদি সম-আয়ন বিশিষ্ট তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ HCI যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে দ্রবণে সমআয়ন H+ এর ঘনমাত্রা বৃদ্ধি ঘটবে। কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় Ksp এর মান নির্দিষ্ট। কাজেই Ksp এর মান স্থির রাখার জন্য কিছু পরিমাণ সমআয়ন H+, S-² আয়নের সাথে যুক্ত হয়ে অদ্রবণীয় H2S উৎপন্ন করবে। এর ফলে H2S এর দ্রাব্যতার হ্রাস ঘটে।
সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় মূলত সমআয়ন প্রভাবের কারণে H₂S এর সম্পৃক্ত দ্রবণে HCl অর্থাৎ, H+ যোগ করার ফলে H2S এর দ্রাব্যতার হ্রাস ঘটবে।