A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[25°C ও 1…’ ঢাকা বোর্ড ২০২২ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ১১০🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

[25°C ও 1 atm চাপে m গ্যাসের ঘনত্ব 1.775gL–1]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জলীয় দ্রবনে যে সকল আসন সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না তাদেরকে দর্শক আয়ন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পাইরল একটি অ্যারোমেটিক যৌগ। কারণ যেসব জৈব যৌগের গঠন চেপ্টা বা সমতলীয় বলয়াকার বিশিষ্ট এবং বলয় গঠনকারী পরমাণুসমূহের (4n + 2) সংখ্যক পাই (π) ইলেকট্রন থাকে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। পাইরোলের গাঠনিক সংকেত: থেকে বুঝা যায় এর গঠন চেপ্টা এবং এতে, একটি বেনজিন চক্র আছে। এতে পাই (π) ইলেকট্রন সংখ্যা = (4 × 1 + 2) = 6টি । এজন্য পাইরোল একটি অ্যারোমেটিক যৌগ। 

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

25 °C তাপমাত্রায় বা SATP তে গ্যাসের মোলার আয়তন 24.789 L এবং প্রশ্নমতে M গ্যাসের ঘনত্ব 1.775 g L-1 ।

 

∴ 25 °C তাপমাত্রায় 1 mol M গ্যাসের ভর = =1.775×24.789 g=44.0 g 

এখানে, 

w=8.0 gM=44.0R=8.314JK−1 mol−1 T=0∘C=273 KEk=? 

সুতরাং M গ্যাসের গতিশক্তি, 

Ek=32wRTM=3×8×8.314×2732×44=619.015 J

অতএব, 0°C তাপমাত্রায় 8.0g M গ্যাসের গতিশক্তি 619.015 J 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A গ্যাসটি আদর্শ গ্যাস কারণ PV বনাম P এর লেখ আনুভূমিক সরলরৈখিক এবং M গ্যাসটি বাস্তব গ্যাস বা আদর্শ রেখা থেকে বিচ্যুত। নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের অনুরূপ আচরণ করবে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে গ্যাস অণুসমূহের মোট আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। কিন্তু বাস্তবিক অর্থে এ ধারণা সঠিক নয়। কারণ যেকোনো গ্যাসকে উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় রাখলে গ্যাসগুলো তরলে পরিণত হয়ে যায়। তরল অবস্থায় গ্যাসের নির্দিষ্ট আয়তন আছে যা একেবারে নগণ্য নয়। যদি প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে গ্যাস অণুসমূহের আয়তন b হয় তবে V আয়তন বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংশোধিত আয়তন V - b হবে এবং n মোল গ্যাসের আয়তন হবে V-nb 

গ্যাসের গতিতত্ত্বের আরেকটি স্বীকার্য হলো- 'গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। এ ধারণা ও সঠিক নয়। কারণ নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপ প্রয়োগ করলে গ্যাস অণুসমূহ তরল অবস্থা প্রাপ্ত হয়। তরল অবস্থায় এদের আকর্ষণ আছে যা নগণ্য নয়। বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস এ আকর্ষণ বল দেখান যে, P+ আন্তঃআণবিক আকর্ষণ বলের সমান। তিনি হিসাব করেন এ আন্তঃআণবিক আকর্ষণের মান n2aV2 । অর্থাৎ বাস্তব গ্যাসের চাপ, P+n2aV2 । 
সুতরাং দেখা যায়, আদর্শ গ্যাসের সমীকরণ PV=nRT নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপের কারণে (P+n2aV2)(V−nb)=nRT  সমীকরণ অর্থাৎ বাস্তব গ্যাসের অনুরূপ আচরণ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[25°C ও 1…’ ঢাকা বোর্ড ২০২২ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”